ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও এতিমদের মাঝে খাবার বিতরণ রোকেয়া দিবসের মেলা কমিটিতে অভিজ্ঞদের বাদ, কৃষক দলের নাম ব্যবহার নিয়ে বিতর্ক ভূমি কর্মকর্তার জহুরুল হকের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ বাঞ্ছারামপুরে ইউপি সদস্য আবু মুসা হত্যা মামলার প্রধান আসামি সায়েম মিয়া গ্রেপ্তার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় পাবনায় দোয়া মাহফিল শাহজালাল বিমানবন্দরে আগুন নেভানোর মহড়া অনুষ্ঠিত শুরুর আগেই এশিয়া কাপ শেষ বাংলাদেশি তারকার সিলেটে ৪টি আসনে নতুন করে বিএনপির মনোনয়ন পেলেন যারা টানা ৪ মাস কমলো দেশের পণ্য রপ্তানি বগুড়ার শেরপুরে খরের পালা পুরে ছাই

সিরিয়ার প্রেসিডেন্ট আল-শারাকে হত্যার ষড়যন্ত্র নস্যাতের দাবি

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারাকে হত্যার দুটি ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়ার দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সদস্যরা ওই ষড়যন্ত্র করেছিলেন বলে সোমবার সিরিয়ার জ্যেষ্ঠ দুই কর্মকর্তা জানিয়েছেন।

তারা বলেছেন, এই ঘটনা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আইএসবিরোধী জোটে যোগ দেওয়ার আল-শারার পরিকল্পনাকে আরও বেগবান করেছে। মধ্যপ্রাচ্য-ভিত্তিক এই জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে আসছেন তিনি।

সিরিয়ার নিরাপত্তা বাহিনীর জ্যেষ্ঠ এক কর্মকর্তা ও মধ্যপ্রাচ্যের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা বলেছেন, গত কয়েক মাসে শারার বিরুদ্ধে এসব হত্যার ষড়যন্ত্র ব্যর্থ করা হয়েছে। ১৪ বছরের গৃহযুদ্ধে বিধ্বস্ত দেশটিতে ক্ষমতা সুসংহত করার পথে সরাসরি হুমকির মুখে রয়েছেন প্রেসিডেন্ট।

দেশটির একাধিক সূত্র বলেছে, প্রেসিডেন্ট আল-শারার পূর্বনির্ধারিত সরকারি অনুষ্ঠানকে কেন্দ্র করে তাকে হত্যার ষড়যন্ত্র করেছিল আইএস। তবে সংবেদনশীল হওয়ায় এই বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য জানানো হয়নি।

সিরিয়ার তথ্য মন্ত্রণালয় এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। সিরিয়ার কোনো রাষ্ট্রপ্রধানের সঙ্গে প্রথমবারের মতো ঐতিহাসিক বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার হোয়াইট হাউসে আল-শারাকে স্বাগত জানানোর কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বৈশ্বিক আইএসবিরোধী জোটে যোগ দেওয়ার দ্বারপ্রান্তে রয়েছে সিরিয়া।

গত ডিসেম্বর ইসলামপন্থী বিদ্রোহী বাহিনীর নেতৃত্বে ক্ষমতায় আসার পর শারা নিজেকে একজন মধ্যপন্থী নেতা হিসেবে তুলে ধরার চেষ্টা করে আসছেন। ট্রাম্পের সঙ্গে ওই বৈঠকের মাধ্যমে সিরিয়ার দীর্ঘমেয়াদি পুনর্গঠন ও পুনর্বাসনে আন্তর্জাতিক সহায়তা নিশ্চিত করা সম্ভব হবে বলে প্রত্যাশা করছেন তিনি।

আইএসবিরোধী জোটে যোগ দেওয়ার এই পদক্ষেপকে আসাদ সরকারের পতনের পর সিরিয়ার দৃষ্টিভঙ্গির বড় পরিবর্তনের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। রাশিয়া ও ইরানের ঘনিষ্ঠ মিত্র থেকে দেশটি বর্তমানে পশ্চিমা ও আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের দিকে এগোচ্ছে।

তবে সিরিয়াকে একত্রিত করার শারার কাজ এখনো কঠিন। তার বাহিনী বারবার সাম্প্রদায়িক সহিংসতায় জড়িয়েছে, বেসামরিক ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলার ঘটনাও ঘটছে। এসব সহিংসতার ঘটনায় আইএসকে দায়ী করছে দামেস্ক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও এতিমদের মাঝে খাবার বিতরণ

সিরিয়ার প্রেসিডেন্ট আল-শারাকে হত্যার ষড়যন্ত্র নস্যাতের দাবি

আপডেট সময় ০৭:৫১:৫২ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫