ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

শিশুকে অপহরণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড

জামালপুরে ১২ বছর বয়সী স্কুল পড়ুয়া এক মেয়ে শিশুকে অপহরণের মামলায় সুজন (৩১) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে আদালত।

সোমবার দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন।

সাজাপ্রাপ্ত সুজন শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার চর কোডালতলী এলাকার সিরাজ বাঘার ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক বলেন- ব্যবসায়ী সুজন জামালপুরে বাণিজ্যমেলায় ব্যবসা করতে আসেন। তিনি জামালপুর শহরের ফিশারি মোড় এলাকায় পিয়ারুল ইসলামের (৪২) গুদামঘর ভাড়া নেন। পরিচয়ের সুবাদে পিয়ারুল ইসলামের ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়েকে বিয়ের প্রস্তাব দেন সুজন। কিন্তু পরিবারের লোকজন প্রস্তাবে রাজি না হওয়ায় ২০২২ সালের ২১ নভেম্বর, সোমবার স্কুলে যাওয়ার পথে সুজন ও তার সহযোগীরা ওই শিশুকে একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করেন।

ফজলুল হক আরো বলেন- এ ঘটনায় একই বছরের ৪ ডিসেম্বর জামালপুর থানায় মামলা দায়ের করেন অপহৃত মেয়ের মা নাছিমা বেগম (৪০)। পরে প্রায় এক মাস পর অপহরণের শিকার ওই শিশুকে উদ্ধার করে পুলিশ। ২০২৩ সালের ১৯ এপ্রিল, বুধবার ঘটনার সাথে সম্পৃক্ত সুজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশের তদন্তকারী কর্মকর্তা।

আইনজীবী ফজলুল হক জানান- মামলায় ১০ জন সাক্ষীর মধ্যে চারজনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামির অনুপস্থিতে রায় ঘোষণা করেন বিচারক মুহাম্মদ আব্দুর রহিম। দোষী সাব্যস্ত হওয়ায় রায়ে আসামি সুজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ ভুক্তভোগী শিশুকে দেওয়ার আদেশ দেন আদালত।

মামলায় আসামি পক্ষে ছিলেন আইনজীবী মোবারক হোসেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

শিশুকে অপহরণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় ০৬:০৭:১৯ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫