ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

কারাগার থেকে দুই হাজতির পলায়ন, ৬ কারারক্ষীর বিরুদ্ধে ব্যবস্থা

খাগড়াছড়ি জেলা কারাগার থেকে দুই হাজতি পালানোর ঘটনায় দায়িত্বে থাকা ৬ কারারক্ষীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৩ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং অপর ৩ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। বিষয়টি সোমবার (১০ নভেম্বর) নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা কারাগারের জেল সুপার শাহাদত হোসেন।

বরখাস্ত হওয়া কারারক্ষীরা হলেন মো. রবিউল, পুল্টন চাকমা ও সাইফুল ইসলাম। আর বিভাগীয় মামলা করা হয়েছে সোবেদার মোতালেব হোসেন, প্রধান রক্ষী মো. মির হোসেন ও কারারক্ষী মো. ইয়াছিনের নামে। ঘটনার পর সোমবার চট্টগ্রাম ডিআইজি প্রিজন সগির ভূইয়া খাগড়াছড়ি জেলা কারাগার পরিদর্শন করেছেন।

এদিকে কারাগারের জেল সুপার মো. লাভলু বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আলাউদ্দিন।

জেল সুপার শাহাদত হোসেন বলেন, তিন হাজতি দেয়াল টপকে পালানোর চেষ্টা করেন। এ সময় একজনকে ভেতরেই আটক করা সম্ভব হয়। বাকি দুইজন দেয়াল টপকে পালিয়ে যান। পরে শহরের টিএনটি গেট এলাকা থেকে পালাতক রাজিব হোসেনকে আবারও আটক করা হয়। তবে অপর হাজতি শফিকুল ইসলাম এখনো পলাতক রয়েছেন, তাকে ধরতে অভিযান চলছে।

জানা যায়, গতকাল বিকেল ৫টার দিকে কারাগারের দক্ষিণ পাশে দেয়ালের পাইপ বেয়ে উঠে দুই হাজতি পালানোর ঘটনাটি ঘটে।
চট্টগ্রাম ডিআইজি প্রিজন সগির ভূইয়া কারাগার পরিদর্শন শেষে বলেন, কারারক্ষীদের গাফিলতির পাশাপাশি কারাগারের কাঠামোগত দুর্বলতাও এ ঘটনার কারণ। তদন্ত চলছে, এবং ইতোমধ্যে তিন কারারক্ষীকে বরখাস্ত করা হয়েছে। তিনি আরও বলেন, ১৯৬৪ সালে নির্মিত এই পুরনো সাব-জেলটির কাঠামো উন্নয়নের প্রয়োজন ছিল অনেক আগেই। খুব শিগগিরই আধুনিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কারাগারটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

কারাগার থেকে দুই হাজতির পলায়ন, ৬ কারারক্ষীর বিরুদ্ধে ব্যবস্থা

আপডেট সময় ০৫:০৩:৩২ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫