ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

রাজৈরে গৃহবধু মাহফুজা বেগম হত্যা নাকি আত্মহত্যা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে

সোমবার (১০ নভেম্বর) মাদারীপুর জেলার রাজৈর উপজেলার মজুমদার কান্দি খাল পাড় গ্রামের সুবহান বেপারীর ছেলে তৌহিদ বেপারীর স্ত্রী মাহফুজা বেগম (৩৫) এর মরদেহ উদ্ধার করেছে রাজৈর থানা পুলিশ। সরজমিনে গিয়ে দেখা যায় গলায় ওড়না পেচানো পায়ের হাটু গেরে বসা অবস্থায় ঝুলতে দেখা গেছে । উল্লেখ্য গলায় পেচানো ওড়নাটি আনুমানিক ৩/৪ ফুট উপরে চিকন একটি গাছের সাথে বাধা অবস্থায় ঝুলতে দেখা গেছে ।

মাহফুজা বেগমের শশুর বাড়ি ও বাবার বাড়ির লোকজনের মাধ্যমে জানা যায় বিয়ের পর থেকেই স্বামী -স্ত্রীর মধ্যে প্রতিদিন ই টুকিটাকি ঝগড়া লেগেই থাকতো। বিয়ের সময় মাহফুজা বেগমের বাবা জমি বিক্রি করে মেয়ে জামাই তৌহিদ বেপারি কে বেশ কিছু টাকাও দিয়েছিল।
মাহফুজার ভাই মাঝে মধ্যে বোন জামাই তৌহিদ কে টাকা পয়সা দিয়ে সাহায্য করতো, তৌহিদ বেপারির বাড়ির আশেপাশের লোকজন ও নিজের মেয়ের মুখ থেকে জানা যায় রবিবার রাত আনুমানিক ১০/১১টার সময় স্বামী স্ত্রীর মধ্যে অনেক ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে মাহফুজা ঘর থেকে বেড়িয়ে যায়। মাহফুজার স্বামী ও বাড়ির লোক জন অনেক খোজা খুঁজি করে না পেয়ে শশুর বাড়ি অবদি যায় খুজতে, সেখানেও না পেয়ে চলে আসে এবং বলে, আজ ওকে পেলে মেরেই ফেলবো। ফজর নামাজের পরে মাহফুজার লাশ গাছের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। মাহফুজার বাবার বাড়ির লোকজন এসে পুলিশ সংবাদ দিয়ে লাশ উদ্ধার করে। এ সময় শশুর শাশুড়ি স্বামী বাড়ি থেকে পালিয়ে যায়, কাউকেই বাড়িতে পাওয়া যায়নি।

রাজৈর থানা অফিসার ইনচার্জ মাসুদ খানের কাছে মৃত্যু সম্পর্কে জানতে চাইলে তিনি দৈনিক আমাদের মাতৃভূমি কে বলেন আমি সরেজমিনে গিয়েছিলাম, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে রিপোর্ট পাওয়ার পরে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

রাজৈরে গৃহবধু মাহফুজা বেগম হত্যা নাকি আত্মহত্যা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে

আপডেট সময় ০৪:১০:২৩ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫