নাটোরের বড়াইগ্রামে বিএনপি জাতীয়পার্টি থেকে ৫০জন নেতাকর্মীরা জামায়াতে ইসলামে যোগদান করেছে।
রবিবার বিকেলে উপজেলার গোপালপুর ইউনিয়নের গড়মাটি বাজারে জামায়াত ইসলামের এক উঠান বৈঠকে এই নেতাকর্মীরা জামায়াতে যোগদান করেন।
গোপালপুর ইউনিয়নের জামায়াতের আমির মোসাদ্দেক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন নাটোর জেলা জামায়াতের আমির ড.মীর নুরুল ইসলাম।
এসময় বড়াইগ্রাম উপজেলার জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান,উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু বক্কর সিদ্দিক,গোপালপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কুতুবউদ্দিন, আলহাজ ফিরোজ,গোপালপুর ৪নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি শাহিন হোসেন সহ জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম ::
নাটোরে বিএনপি জাতীয় পার্টি থেকে ৫০জন নেতাকর্মী জামায়াতে যোগদান
-
মঞ্চুরুল হক সুজন, নাটোর - আপডেট সময় ০২:১৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
- ৫৩৪ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ























