ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসে তুলে তরুণীকে ধর্ষণ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসে তুলে নিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছয়জনকে আসামি করে মামলা করেছেন ১৯ বছর বয়সী ওই তরুণী। শনিবার (৮ নভেম্বর) গভীর রাতে এ মামলা করা হয় বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম।

তিনি বলেন, মামলার তদন্তের স্বার্থে আসামিদের নাম আপাতত প্রকাশ করা যাচ্ছে না। তাদের বয়স অনুর্ধ্ব ৩০ বছর। ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ভুক্তভোগীর পরিবারের সঙ্গে এক আসামির আর্থিক লেনদেন ছিল। ২০১৭ সালে ওই ব্যক্তি ভুক্তভোগীর মায়ের কাছে চার লাখ টাকা ধার দেন। পরবর্তীতে বিভিন্ন ধাপে ২০২২ সালেই সেই টাকা পরিশোধ করা হলেও বন্ধক হিসেবে নেওয়া নন-জুডিশিয়াল স্ট্যাম্পটি ফেরত দেননি পাওনাদার। শুক্রবার দুপুরে স্ট্যাম্প ফেরত দেওয়ার কথা বলে তরুণীকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ডেকে নেন আসামিরা। পরে মাইক্রোবাসে তুলে নিয়ে তাকে জালকুড়ি দশপাইপ এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে মাইক্রোবাসের ভেতরেই এক আসামি তাকে ধর্ষণ করে, বাকিরা সহায়তা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ওসি শাহীনুর বলেন, ধর্ষণের পর ওই তরুণীকে আবার সাইনবোর্ড এলাকায় ফেলে রেখে যায় তারা। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসে তুলে তরুণীকে ধর্ষণ

আপডেট সময় ০৯:১০:৩২ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫