ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

সৌদি যুবরাজের যুক্তরাষ্ট্র সফর, ইসরায়েলের সাথে সম্পর্ক গড়ার ঘোষণা আসবে?

সৌদি আরব শিগগিরই আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করে ইসরায়েলের সঙ্গে কূটনীতিক সম্পর্ক স্থাপন করবে— দুই সপ্তাহ আগে এমন আশা প্রকাশ করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আগামী ১৮ নভেম্বর ঐতিহাসিক এ সফরে দেশটিতে যাচ্ছেন সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
২০১৮ সালে সাংবাদিক ও কলামিস্ট জামাল খাসোগিকে তুরস্কে সৌদির দূতাবাসের ভেতর হত্যা করা হয়। এ ঘটনার পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সালমান।
দখলদার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করার জন্য যুক্তরাষ্ট্র সৌদিকে চাপ দিলেও আপাতত এমন কিছু হবে না।

বার্তাসংস্থা রয়টার্স রোববার (৯ নভেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সত্যিকারের রূপরেখা তৈরি না হবে ততদিন দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন বা তাদের স্বীকৃতি দেবে না সৌদি আরব। আর এ ব্যাপারে নিজেদের অবস্থান অনড় রয়েছে জানিয়েছে কূটনৈতিক চ্যানেলে বার্তা পাঠিয়েছে সৌদি আরব। যেন যুবরাজ সালমানের যুক্তরাষ্ট্র সফরের সময় এ ব্যাপারে কোনো ভুল বোঝাবুঝি না হয়। মধ্যপ্রাচ্যের দুটি সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি আরও বলেছে, যুক্তরাষ্ট্রের কাছে আগেভাগেই এ বার্তা পৌঁছে দেওয়া হয়েছে কারণ সৌদি চায় যুবরাজের সফরের সময় যেন কোনো কূটনৈতিক ভুল পদক্ষেপ না নেওয়া হয় এবং কোনো ধরনের বিভ্রান্তি সৃষ্টি না হয়।

মধ্যপ্রাচ্যে কাজ করা যুক্তরাষ্ট্রের সাবেক গোয়েন্দা কর্মকর্তা জোনাথান পেইনকোফ রয়টার্সকে বলেছেন, “অন্তত ফিলিস্তিন রাষ্ট্রের রূপরেখা ছাড়া নিকট ভবিষ্যতে ইসরায়েলর সঙ্গে সম্পর্ক গড়ার ব্যাপারে আগ্রহী নন যুবরাজ সালমান।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

সৌদি যুবরাজের যুক্তরাষ্ট্র সফর, ইসরায়েলের সাথে সম্পর্ক গড়ার ঘোষণা আসবে?

আপডেট সময় ০৯:০৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫