ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

চাঁপাইনবাবগঞ্জে মরহুম আলহাজ্ব একরামুল হকের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি মরহুম আলহাজ্জ একরামুল হক-এর স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। রবিবার বিকালে চেম্বার ভবনের তৃতীয় তলায় এই মাহফিল অনুষ্ঠিত হয়।

​আলোচনা ও দোয়া মাহফিলে মরহুম আলহাজ্জ একরামুল হক-এর জীবন ও কর্মের ওপর স্মৃতিচারণ করা হয়। ব্যবসায়ী নেতা হিসেবে তিনি চাঁপাইনবাবগঞ্জের অর্থনীতিতে, বিশেষ করে সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমে যে ভূমিকা রেখেছিলেন, তার প্রশংসা করেন উপস্থিত বক্তারা। বক্তারা তার সৎ, বিনয়ী ও জনদরদী মানসিকতার কথা তুলে ধরেন। ​অনুষ্ঠানের শেষ পর্যায়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে তার পরিবার-পরিজন ও নিকটাত্মীয়দের প্রতি সমবেদনা জানানো হয়।

মাহফিলে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, সিনিয়র সহ-সভাপতি, খাইরুল ইসলাম সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি, চেম্বারের পরিচালক, মফিজ উদ্দিন, পরিচালক, মনিরুল ইসলাম, পরিচালক বাহারাম আলীসহ উপস্থিত ছিলেন সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের ও চেম্বারের নেতৃবৃন্দ। এছাড়াও মাহফিলে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সদস্য এবং মরহুমের শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

​উল্লেখ্য, মরহুম আলহাজ্জ একরামুল হক সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়িক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

চাঁপাইনবাবগঞ্জে মরহুম আলহাজ্ব একরামুল হকের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

আপডেট সময় ০৬:৫৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫