ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

অসহায় শিশুদের মুখে হাসি ফুটিয়ে মানবতার দৃষ্টান্ত গড়লো স্বেচ্ছাসেবী সংগঠন রূপসী নওগাঁ

মানবতার স্পর্শ ছড়িয়ে দিতে নওগাঁ সদর উপজেলার পাহাড়পুর তালীমুল উম্মাহ আল ইসলামিয়া মাদ্রাসার ছাত্রদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রূপসী নওগাঁ’।

রবিবার (৯ নভেম্বর) দুপুরে সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত এই মানবিক আয়োজনটি স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রিন্সিপাল মূফতী হারুনুর রশিদ। তিনি দেশ, জাতি ও সংগঠনের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন এবং এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। খাবার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন রূপসী নওগাঁর প্রতিষ্ঠাতা সভাপতি ডেন্টিস্ট খালেদ বিন ফিরোজ, সাধারণ সম্পাদক ইঞ্জি. সাজু রহমান সুজন, সহ-সাধারণ সম্পাদক জাহিদ হাসান সাদ্দাম, সদস্য আঃ মজিদ, শাহিন আলম, আরমানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

রূপসী নওগাঁর সভাপতি ডেন্টিস্ট খালেদ বিন ফিরোজ বলেন,“অসহায় শিশুদের মুখে হাসি ফোটানোই আমাদের সবচেয়ে বড় অর্জন।
মানবতার সেবায় রূপসী নওগাঁ শুরু থেকেই কাজ করছে, আর এই কাজের মাধ্যমে আমরা সমাজে সহমর্মিতার বার্তা পৌঁছে দিতে চাই।” সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জি. সাজু রহমান সুজন বলেন,“রূপসী নওগাঁ প্রতিষ্ঠার পর থেকেই আমরা শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তার মতো ক্ষেত্রগুলোতে কাজ করে যাচ্ছি। নওগাঁকে একটি মানবিক জেলা হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।” দোয়ার অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।
মাদ্রাসার শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে খাবার গ্রহণ করে এবং সংগঠনের সদস্যদের জন্য দোয়া করে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

অসহায় শিশুদের মুখে হাসি ফুটিয়ে মানবতার দৃষ্টান্ত গড়লো স্বেচ্ছাসেবী সংগঠন রূপসী নওগাঁ

আপডেট সময় ০৫:৩৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫