ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

চলন্ত ট্রেনে এসে সজোরে ধাক্কা খেল ঈগল, কাচ ভেঙে আহত লোকোমাস্টার

বিমানে প্রায়ই পাখির ধাক্কা লাগার ঘটনা শোনা যায়, যার কারণে অনেক সময় জরুরি অবতরণ করতে হয় এবং বিমান ক্ষতিগ্রস্ত হয়। তবে এবার একটি চলন্ত ট্রেনের উইন্ডস্ক্রিন ভেঙে সরাসরি লোকোমাস্টারের (চালক) কেবিনে ঢুকে পড়ল একটি ঈগল। এতে কাচের আঘাতে ট্রেনের চালকের কপাল কেটে যায়।

গত শনিবার সকালে জম্মু-কাশ্মীরের বারামুলা-বানিহাল রেলপথে ঘটনাটি ঘটে। এ ঘটনার পর ওই লাইনে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে ট্রেন চলাচল। জানা যায়, অনন্তনাগ রেলওয়ে স্টেশনে ঢোকার আগে হঠাৎ করেই ধেয়ে আসে একটি বিশাল আকারের ঈগল। তবে রেলের সামনের কাচ ভাঙলেও ইঞ্জিনসহ যাত্রীরা সুরক্ষিত রয়েছে। রেলের এক কর্মকর্তা জানিয়েছেন, ঈগলটির গতি এতটাই ছিল যে চালকের সামনের কাচের বেশিরভাগটাই ভেঙে পড়ে। কাচের আঘাতে আহত হন চালক। ঘটনার পরেই ট্রেন দাঁড় করিয়ে দিতে বাধ্য হন চালক। পরে আহত অবস্থায় চালককে নিয়ে যাওয়া হয় অনন্তনাগ রেল স্টেশনে। সেখানেই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

রেলের কর্মকর্তারা জানান, এ ঘটনা একেবারেই ব্যতিক্রমী। নর্দান রেল কর্মকর্তাদের কথায়, কাশ্মীরে এমন ঘটনা একেবারেই অস্বাভাবিক। এত নিচে দিয়ে ঈগলটি কেন উড়ছিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। আবহাওয়ার কারণ নাকি অন্য কারণ, তা খতিয়ে দেখা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

চলন্ত ট্রেনে এসে সজোরে ধাক্কা খেল ঈগল, কাচ ভেঙে আহত লোকোমাস্টার

আপডেট সময় ১২:০৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫