ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

বাগেরহাটে মাছের ঘেরে মিলল ৫ বছরের শিশুর মরদেহ

বাগেরহাটের চিতলমারী থানা পুলিশ নিখোঁজ নয়ন শিকদার (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে। শনিবার (৮ নভেম্বর) সকাল ৭টায় উপজেলার সুড়িগাতী গ্রামের শান্ত হালদারের মৎস্য ঘেরের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নয়ন শিকদার সুড়িগাতী গ্রামের মোশারফ শিকদারের ছেলে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
নয়ন শিকদারের নানা মাহাবুব মৃধা বলেন, ‘শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৯টার দিকে আমার নাতি নয়ন নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করার পরও তাকে না পেয়ে ফারজানা সন্ধ্যায় চিতলমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। তাৎক্ষণিক থানা পুলিশ ঘটনাস্থলে এসে খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। শনিবার সকালে সুড়িগাতি গ্রামের আকাশ হালদার তার চাচা শান্ত হালদারের ঘেরে কাজ করতে যায়। এ সময় শান্তর ডাকচিৎকারে নয়নের পরিবারের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।’

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন, শিশু নয়ন শিকদারের মরদেহ উদ্ধার করে জিডি মূলে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রির্পোটের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

বাগেরহাটে মাছের ঘেরে মিলল ৫ বছরের শিশুর মরদেহ

আপডেট সময় ০৩:৩৫:৪০ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫