ঢাকা ০৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দোয়ারাবাজারে ইয়াবা গাজা সহ ৩ মাদক ব্যবসায়ী আটক

মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে দোয়ারাবাজার থানা পুলিশের অভিযান পরিচালিত হয়েছে।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. জাহিদুল হকের দিকনির্দেশনায়, থানার এসআই মোহন রায় এর নেতৃত্বে এএসআই মো. আলী আকবর বাবুল, এএসআই আশরাফ খান ও সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে রাত ১১টা ৩০ মিনিটে দোয়ারাবাজার থানার ৯নং সুরমা ইউনিয়নের মারপশি এলাকায় অভিযান চালিয়ে ১৪২ পিছ ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন,আব্দুল লতিফ (৬০), পিতা মৃত রিয়াছত আলী, সাং মারপশি, ফরিদ মিয়া (৩৯), পিতা মৃত ওয়ারিছ আলী, সাং খাগুড়া, নেহার বেগম (৫০), স্বামী করম আলী, সাং মারপশি, সকলেই দোয়ারাবাজার থানার বাসিন্দা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ওসি মোঃ জাহিদুল হক বলেন,মাদক একটি সামাজিক ব্যাধি। মাদকমুক্ত সমাজ গড়তে হলে সমাজের সুশীল ব্যক্তিবর্গ ও তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। মাদক উদ্ধারে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন, আপনার পরিচয় গোপন রাখা হবে।

দোয়ারাবাজার থানা পুলিশের এই ধারাবাহিক অভিযান মাদকবিরোধী কার্যক্রমে নতুন গতি সঞ্চার করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দোয়ারাবাজারে ইয়াবা গাজা সহ ৩ মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় ০৩:০১:২১ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫