সংবাদ শিরোনাম ::
জাল সনদে ১২ বছর চাকরি, বৈধ সনদের জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি বগুড়া পাসপোর্ট অফিসে ডিডি মানিক ও এডি আজিজের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রূপগঞ্জে ১% বরাদ্দের কোটি টাকা ‘লুটপাট’: ইউএনও ও প্রকৌশলীর বিরুদ্ধে উঠেছে দুর্নীতির অভিযোগ বিআরটিসির গাবতলী ডিপো ম্যানেজার নায়েব আলীর বিরুদ্ধে রাজস্বে ৮ কোটি টাকার ক্ষতির দুর্নীতির অভিযোগ দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত কুমিল্লার নতুন ডিসি গুলশানে ৩শ’ কোটি টাকার সরকারি সম্পত্তি দখলে ভূমিদস্যু চক্রের সিন্ডিকেট ডেসটিনি থেকে ‘অতিথি ডটকম’ জেল থেকে বের হয়ে সাইফুলের আবার প্রতারনা রাজবাড়ীতে রেলগেটের ব্যারিয়ার ভেঙে রেললাইনে ট্রাক, ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক ব্রাজিলকে ছেড়ে কথা বলব না: জাপান কোচ বিআরটিএর ফিটনেস সনদে মোটরযান পরিদর্শক কায়সার আলমের অনিয়ম

ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে : শহিদুল ইসলাম বাবুল

ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খাঁন বাবুল। সোমবার (৩ নভেম্বর) দুপুরে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত কৃষক সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর বিএনপির সহযোগী সংগঠন নবীনগর উপজেলা ও পৌর কৃষকদলের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। শহিদুল ইসলাম খাঁন বাবুল বলেন, দেশের কৃষকরা আজ অবহেলিত ও বঞ্চিত। অনুষ্ঠানে বক্তব্য দেন কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী কে এম মামুন-অর-রশীদ, কেন্দ্রীয় ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খানসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা। সভায় সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা কৃষক দলের আহ্বায়ক হাজী মো. জহিরুল হক (জুরু মিয়া)।

বক্তারা বলেন, কৃষকের স্বার্থে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে।
তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে কৃষকদের ন্যায্য অধিকার ফিরিয়ে আনা সম্ভব। আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে, যেকোনো মূল্যে নির্বাচন আদায় করা হবে। আর এই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে কৃষকদের জন্য কৃষি বীমা চালু করা হবে। প্রতিটি ইউনিয়নে ন্যায্যমূল্যে শস্য ক্রয়কেন্দ্র চালু করা হবে বলে জানান তারা।

পরে উপস্থিত কৃষক-জনতাকে আনন্দ দেওয়ার জন্য নবীনগরের ঐতিহ্যবাহী লাঠিখেলার মাধ্যমে সমাবেশের আয়োজন শেষ করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাল সনদে ১২ বছর চাকরি, বৈধ সনদের জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি

ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে : শহিদুল ইসলাম বাবুল

আপডেট সময় ০৪:২৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫