ঢাকা ০৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
ভ্রাম্যমাণ আদালতের অভিযান

দেবীদ্বারে ২ ড্রেজার অপসারণ, ১ হাজার ফুট পাইপ ধ্বংস

কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমি ধ্বংস করে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি ড্রেজার অপসারণ ও এক হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সুবিল ইউনিয়নের রাঘবপুর গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ড্রেজার ব্যবসায়ী মো. খোরশেদ আলম ও বাবুল মিয়ার দুটি ড্রেজার অপসারণ করা হয় এবং প্রায় এক হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়। এ সময় দেবীদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল উদ্দিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি ওই এলাকায় একটি প্রভাবশালী চক্র ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করে আসছিল। অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।

ড্রেজার ব্যবসায়ী খোরশেদ আলম বলেন, ‘আমার ড্রেজারটি দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় পুকুরে রাখা ছিল। অভিযানে সেটিও ভেঙে ফেলা হয়েছে, এতে আমার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম বলেন, ‘ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে ড্রেজার চালানোর অভিযোগে দুইটি ড্রেজার অপসারণ ও এক হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়েছে। ঘটনাস্থলে কাউকে পাওয়া না যাওয়ায় জরিমানা বা আটক করা সম্ভব হয়নি। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

দেবীদ্বারে ২ ড্রেজার অপসারণ, ১ হাজার ফুট পাইপ ধ্বংস

আপডেট সময় ০৮:৪৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫