ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

তরুণদের সম্পৃক্ত করতে না পারলে রাজনীতির ব্যর্থতা বাড়বে : তাসনিম জারা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, দেশের জনসংখ্যার অর্ধেকের বেশি তরুণ হওয়া সত্ত্বেও তাদের রাজনীতি থেকে দূরে রাখার প্রবণতা বিপজ্জনক সংকেত তৈরি করছে। তরুণদের সম্পৃক্ত করতে না পারলে রাজনীতির ভবিষ্যৎ দুর্বল হয়ে পড়বে এবং ব্যর্থতার দায় রাজনীতিকদেরই বহন করতে হবে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে নাগরিক ঐক্য আয়োজিত রাজনীতির বর্তমান এবং ভবিষ্যৎ পথরেখা শীর্ষক আলোচনা সভায় তিনি বক্তব্য দেন। ডা. তাসনিম জারা বলেন, জনগণ খুব ভালোভাবেই বুঝতে পারে কোথায় তাদের বঞ্চিত করা হচ্ছে। তৃণমূলে, উঠানে, চায়ের দোকানে মানুষের সঙ্গে কথা বললেই বোঝা যায় তারা নিজের অধিকার ও ন্যায়বিচার সম্পর্কে সচেতন। তিনি আরো বলেন, সাধারণ মানুষের পরিবারে হতাশা, ক্ষোভ ও বঞ্চনা জমা হয়ে আছে বহু বছর ধরে। চাকরির জন্য ঘুষ দিতে হয়, ন্যায়বিচারের জন্য বছরের পর বছর ঘুরতে হয়, নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থাকতে হয়— এসব পরিস্থিতি দেশের মানুষ গভীরভাবে বোঝে বলেই তাদের মাঝে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এজন্য অনেকেই অন্যায়ের বিরুদ্ধে মাঠেও নেমেছেন এবং জীবনের ঝুঁকি নিতেও পিছু হটেননি।

ডা. তাসনিম জারা মনে করিয়ে দেন, দেশের অসম অর্থনৈতিক কাঠামো গড়ে ওঠার পেছনে দীর্ঘদিনের রাজনৈতিক ও ব্যবসায়িক স্বার্থের যোগসাজশ কাজ করেছে। এর ফলে সম্পদ কিছু মানুষের হাতে জড়ো হয়েছে, আর সাধারণ মানুষ থেকে গেছে অসুবিধা ও দুঃখের ওপর নির্ভরশীল অবস্থায়। তিনি তরুণ সমাজকে রাজনীতিতে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, দেশের মোট জনসংখ্যার বড় অংশই ২৫ বছরের নিচে। এই বিশাল প্রজন্ম দেশ নিয়ে ভাবছে, অবদান রাখতে চায়, পরিবর্তনের পথে হাঁটছে— তাদের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করা রাষ্ট্র ও রাজনীতিবিদদের অন্যতম দায়িত্ব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

তরুণদের সম্পৃক্ত করতে না পারলে রাজনীতির ব্যর্থতা বাড়বে : তাসনিম জারা

আপডেট সময় ০৪:২৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫