ঢাকা ০৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

শরীয়তপুরে বিএনপির কেন্দ্রীয় নেতার পথসভা ও গণসংযোগ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব ও শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট-ভেদরগঞ্জ আংশিক) আসনের সম্ভাব্য প্রার্থী মিয়া নুরুদ্দিন অপুর নেতৃত্বে ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিনব্যাপী তিনি উপজেলার বিভিন্ন এলাকায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় পথসভা ও গণসংযোগে অংশ নেন। এ সময় এলাকাবাসী ও দলের নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান।সুদীর্ঘ সতের বছর পর দেশে ফেরাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দের উচ্ছ্বাস দেখা যায় । ঢাকা থেকে যাত্রা শুরু করে নাওডোবা, শরীয়তপুর সদর, বুড়িরহাট,ভেদরগঞ্জ, ডামুড্যা,গোসারহাট এ সকল জায়গাতে পথসভা এবং গণসংযোগ করেন। দিনব্যাপী শরীয়তপুরের বিভিন্ন ইউনিয়ন ও বাজারে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে পথসভা ও গণসংযোগ করেন মিয়া নুরুদ্দিন অপু। এ সময় তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির গণতান্ত্রিক আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

পথসভায় মিয়া নুরুদ্দিন অপু বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার ফেরাতে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে মাঠে থাকতে হবে। বর্তমান সরকারের দমননীতি ও জনগণের কণ্ঠরোধের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। মিয়া নুরুদ্দিন অপু আরো বলেন, “জনগণের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে শরীয়তপুরবাসী ঐক্যবদ্ধ। বিএনপি জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে শান্তিপূর্ণ গণআন্দোলন চালিয়ে যাবে।” পথসভায় জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দলীয় ঐক্য ও জনসম্পৃক্ততাই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মূল শক্তি। স্থানীয়ভাবে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে ব্যাপক জনসমাগম দেখা যায়, যা আসন্ন রাজনৈতিক প্রক্রিয়ায় শরীয়তপুরে বিএনপির তৃণমূলের সক্রিয় উপস্থিতির ইঙ্গিত বহন করে
স্থানীয় এলাকাবাসী জানান, দীর্ঘদিন পর কোনো কেন্দ্রীয় নেতার এমন সরাসরি গণসংযোগে কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

শরীয়তপুরে বিএনপির কেন্দ্রীয় নেতার পথসভা ও গণসংযোগ

আপডেট সময় ০১:৫২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫