ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন নীলফামারী সদরের ইটাখোলায় রাস্তার সংস্কার কাজ বিলম্ব করায় এলাকাবাসীর মানববন্ধন সাবেক রাষ্ট্রপতি আইন অনুযায়ী সব সুবিধা পাবেন : স্বরাষ্ট্রমন্ত্রী কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, আহত অন্তত ২০ শতাধিক উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজৈরে মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য উপজেলা নিজ অফিসে প্রথম কার্য দিবস শুরু স্পিকার থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি: মেজর হাফিজ উদ্দিনকে ঘিরে তজুমদ্দিনে বিএনপির বর্ণাঢ্য আনন্দ মিছিল

আমতলীতে সড়ক দূর্ঘটনায় হেলপারের হাত বিচ্ছিন্ন

বরগুনার আমতলী- পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের আমতলী পৌর শহরের হাজী বাড়ী সংলগ্ন এলাকায় যাত্রীবাহী হানিফ পরিবহন নামের একটি নাইট কোচ নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে পড়ে গিয়ে ওই বাসের হেলপার শাখাওয়াত হোসেন (২৮) হাত বিচ্ছিন্ন হয়ে গেছে।

আহত হয়েছে আরো দুই জন। জানা গেছে, শনিবার দিবাগত রাতে ঢকা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহি হানিফ পরিবহন বাসটি আজ রবিবার সকাল অনুমান ৫ টার দিকে আমতলী পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের আমতলী পৌরশহরের হাজীবাড়ী এলাকায় পৌছলে চালক নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এতে বাসে থাকা হেলপার শাখাওয়াতের বাম হাত বিচ্ছিন্ন হয়ে যায়।

আহত হন শাখাওয়াত মিয়া (৩৫) ও জিতু হোসেন (২৭) নামের দুই বাস যাত্রী। সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘন্টা শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক গুরুত্বর আহত হেলপারকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। ঘাতক বাসটি পুলিশ আটক করলেও চালক পালিয়ে গেছে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, সড়ক দূর্ঘটনায় বাসের হেলপারের হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন

আমতলীতে সড়ক দূর্ঘটনায় হেলপারের হাত বিচ্ছিন্ন

আপডেট সময় ০১:৪৯:৫১ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২