ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পাখি শিকারে নিষেধ করায় যুবককে গুলি

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় পাখি শিকার করতে নিষেধ করায় মাজহারুল ইসলাম (২৮) নামের এক যুবককে এয়ারগান দিয়ে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় তাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত বুধবার (২৯ অক্টোবর) বিকেলে গুলিবিদ্ধ মাজহারুল ইসলামের বাবা মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার দক্ষিণ নানশ্রী গ্রামে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মাজহারুল ইসলাম দানাপাটুলি ইউনিয়নের মিজানুর রহমানের ছেলে। জানা গেছে, মঙ্গলবার রাতে তিন যুবক মোটরসাইকেলে করে দক্ষিণ নানশ্রী গ্রামের দিকে আসেন। তাদের হাতে ছিল এয়ারগান। গ্রামের স্থানীয় কবরস্থানের গাছে নানা প্রজাতির পাখির আবাস থাকায় তারা পাখি শিকার করতে চাইলে কয়েকজন বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে এক যুবক তিনটি ফাঁকা গুলি ছোড়ে। গুলির শব্দ শুনে মাজহারুল বাড়ি থেকে বেরিয়ে এসে পাখি শিকার করতে নিষেধ করলে ওই যুবকের সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই যুবকের হাতে থাকা এয়ারগান দিয়ে মাজহারুলের কপালে গুলি করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় স্থানীয়রা মাজহারুলকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, স্থানীয়দের মাধ্যমে ঘটনার খবর পেয়ে রাতেই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামের আশপাশে গাছপালায় নানা প্রজাতির পাখির আবাস। কিন্তু সম্প্রতি বাইরের কিছু যুবক প্রায়ই এয়ারগান নিয়ে এলাকায় প্রবেশ করে পাখি শিকার করছে। এতে শুধু পাখি নয়, মানুষের নিরাপত্তাও হুমকির মুখে পড়ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

পাখি শিকারে নিষেধ করায় যুবককে গুলি

আপডেট সময় ১০:৪৪:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫