ঢাকা ০৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জন্মান্ধ গফুর মল্লিকের পাশে তারেক রহমান

রাজবাড়ীর জন্মান্ধ গফুর মল্লিকের (৭৮) পাশে সহায়তার হাত বাড়াতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ট্রেনে ফেরি করে নাড়ু ও বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করা এই বৃদ্ধের বাড়ি সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের খোলা বাড়িয়া গ্রামে। বৃহস্পতিবার সেখানে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ও দলের একটি প্রতিনিধি দল।

বুধবার (২৯ অক্টোবর) ‘আমরা বিএনপির পরিবার’ সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে জীবনের শেষ প্রান্তে বেঁচে থাকার লড়াইয়ে অন্ধ গফুর শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হলে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি। পরে তিনি সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন গফুর মল্লিকের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে।

এর ধারাবাহিকতায় আগামীকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ১২টায় তারেক রহমানের পক্ষ থেকে আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল গফুর মল্লিকের সঙ্গে সাক্ষাৎ করবে। সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে সংগঠনের উপদেষ্টাবৃন্দ, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও অন্যান্য সদস্য উপস্থিত থাকবেন।

রাজবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল বলেন, ৮০ বছর বয়সে খুঁড়িয়ে খুঁড়িয়ে ট্রেনে ট্রেনে নাড়ু বিক্রি করেন গফুর মল্লিক। ফেসবুকে তার ভিডিও প্রকাশের পর ব্যাপক আলোচনার জন্ম দেয় তার সংগ্রামী জীবন। বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এলে তিনি গফুর মল্লিকের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তারই অংশ হিসেবে রুহুল কবির রিজভীসহ দলের একটি প্রতিনিধি দল গফুর মল্লিকের বাড়িতে আসবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

জন্মান্ধ গফুর মল্লিকের পাশে তারেক রহমান

আপডেট সময় ১০:০২:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫