ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মানবপাচারকারীদের হাত থেকে ২৪ রোহিঙ্গা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ থেকে ২৪ জন রোহিঙ্গাকে মানবপাচারকারীদের হাত থেকে উদ্ধার করেছে র‌্যাব-১৫। উদ্ধারকারীদের মধ্যে ৪ জন পুরুষ, ১০ জন নারী ও ১০ জন শিশু রয়েছে।
র‌্যাব জানায়, সম্প্রতি কক্সবাজার উপকূলে সক্রিয় হয়ে উঠেছে মানবপাচারকারী চক্র। এ অবস্থায় র‌্যাব মানবপাচারবিরোধী গোয়েন্দা নজরদারি জোরদার করে।

তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালীর গহীন পাহাড়ে অভিযান চালায় র‌্যাব-১৫-এর সিপিসি-১ ও সিপিসি-২ এর যৌথ দল। তিন ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে পাহাড়ের চূড়ায় জিম্মি অবস্থায় থাকা ভিকটিমদের উদ্ধার করা হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পাহাড়ি পথ দিয়ে পালিয়ে যায়।
উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানান, কয়েক দিন আগে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে মালয়েশিয়া নেওয়ার প্রলোভন দেখিয়ে এক দালালচক্র তাদের ধরে এনে পাহাড়ের একটি ঘরে আটক করে রাখে।সেখানে ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক বন্দি করে রাখা হয়েছিল। র‌্যাব জানায়, পাচারচক্রের পাঁচজন সদস্যকে শনাক্ত করা গেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট পাচারকারীদের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা প্রক্রিয়াধীন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

মানবপাচারকারীদের হাত থেকে ২৪ রোহিঙ্গা উদ্ধার

আপডেট সময় ০৫:৫২:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫