ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

শাহজাদপুরে রাস্তার ওপর পড়ে ছিল যুবকের নিথর দেহ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বিদেশফেরত এক যুবকের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার গোপালপুর গ্রামে নিজবাড়ির পাশের রাস্তার ওপর থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহত সিরাজুল মন্ডল (২৫) ওই গ্রামের শাহাদৎ মন্ডলের ছেলে।
নিহতের ভাই আজিজুল মন্ডল জানান, সিরাজুল দীর্ঘদিন প্রবাসে থেকে সম্প্রতি বাড়িতে ফিরেছিলেন।

গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যার পর কেউ একজন মুঠোফোনে কল করে সিরাজুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাতে তিনি আর বাড়িতে ফেরেননি। পরে আজ বুধবার ভোরে মুসল্লিরা মসজিদে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় রাস্তার ওপর সিরাজুলের ক্ষত-বিক্ষত মরদেহ দেখতে পেয়ে বাড়িতে খবর দেন।

শাহজাদপুর থানার ওসি আলী আসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধারের পর থানা হেফাজতে রাখা হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ এখন পর্যন্ত জানা যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

শাহজাদপুরে রাস্তার ওপর পড়ে ছিল যুবকের নিথর দেহ

আপডেট সময় ০৫:১১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫