ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কক্সবাজারে ৪ লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার

কক্সবাজারে বিশেষ অভিযানে চার লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৮ অক্টোবর) রামু সেক্টরের অধীন ৩৪ বিজিবির ঘুমধুম বিওপি টহলদল এ অভিযান পরিচালনা করে। বিজিবি জানায়, ঘুমধুম সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার ভেতরে উখিয়ার পশ্চিম দরগাহ বিল কবরস্থান এলাকায় সন্দেহজনক গতিবিধি টের পেয়ে টহলদল অভিযান চালায়। এ সময় কোনো আসামি আটক করা না গেলেও চার লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।

উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ কোটি টাকা।
৩৪ বিজিবি জানায়, এটি সাম্প্রতিক সময়ে কক্সবাজার ব্যাটালিয়নের অন্যতম বড় মাদক উদ্ধার অভিযান। এ ছাড়া গত ছয় মাসে (এপ্রিল থেকে অক্টোবর ২০২৫ পর্যন্ত) ব্যাটালিয়নটি মোট ১৩ লাখ ৪১ হাজার ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ প্রায় ৫০ কোটি ৭৯ লাখ টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ করেছে। একই সময়ে ৯৫ জন আসামিকেও আটক করা হয়েছে।

বিজিবির তথ্য মতে, শুধু মাদক নয়, ওই সময়ের মধ্যে বিভিন্ন অভিযানে ১০ কোটি টাকার বেশি মূল্যের সিগারেট, গরু, সার, সিমেন্ট, প্রসাধনী, ঔষধ, জ্বালানি তেল, হার্ডওয়্যার সামগ্রী ও রশদও জব্দ করা হয়েছে। এ ছাড়া সীমান্ত এলাকায় মাদকবিরোধী জনসচেতনতা বাড়াতে নিয়মিত মতবিনিময় সভা, স্কুল-মাদরাসার শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, খেলাধুলার সামগ্রী বিতরণ ও গরিব নারীদের কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন প্রদানসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে ৩৪ বিজিবি। অভিযান প্রসঙ্গে কক্সবাজার বিজিবি-৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন, ‘বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

কক্সবাজারে ৪ লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার

আপডেট সময় ০৭:২৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫