ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বিএনপি-এনসিপি জোট হবে কি না, বলার সময় আসেনি : সালাহউদ্দিন আহমদ

সচিবালয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদসহ চার সদস্যের প্রতিনিধিদল। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় শুরু হওয়া বৈঠক শেষ হয় বিকেল ৪টা ৪০ মিনিটে।

বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সালাহউদ্দিন আহমদ এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল। সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বহুদলীয় গণতন্ত্রের স্বার্থে জোটভুক্ত হয়ে নির্বাচন করলেও প্রত্যেক দলের নিজস্ব প্রতীকে নির্বাচন করা উচিত—এমন বিধানে আরপিওর আগের আইন বহাল রাখার অনুরোধ জানাতে আইন উপদেষ্টার কাছে এসেছি। আইন উপদেষ্টা জানিয়েছেন, বিষয়টি উপদেষ্টা পরিষদের সঙ্গে আলোচনা করবেন। আমরা সে পর্যন্ত অপেক্ষা করব।’
তিনি আরো বলেন, ‘ঐকমত্য কমিশন আজকে তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ায় ধন্যবাদ জানাচ্ছি। তবে এই প্রতিবেদনে কিছু অনৈক্য তৈরি হয়েছে, যার সঙ্গে একমত নয় বিএনপি।

জাতীয় ঐকমত্য কমিশন ঐকমত্যের বদলে অনেক অনৈক্যের সুপারিশও করেছে বলে জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘এখন পর্যন্ত কোনো দল বলেনি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন অবশ্যই হবে—সরকারের এই প্রস্তুতিতে আমরা আশ্বস্ত।’ ঐকমত্য কমিশনের একটি সুপারিশ প্রসঙ্গে সালাউদ্দিন আহমদ বলেন, ‘৯০ দিন বা ২৭০ দিনের মধ্যে ঐকমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়ন না হলে সেটা স্বয়ংক্রিয়ভাবে আইনে পরিবর্তন হবে—এমন সুপারিশ হাস্যকর। সালাহউদ্দিন আহমদ আরো জানান, বিএনপির সঙ্গে এনসিপি জোটভুক্ত হয়ে নির্বাচন করবে কি না, তা বলার সময় এখনো আসেনি। তিনি বলেন, ‘বিএনপির সঙ্গে আলোচনা না করেই ঐকমত্য কমিশন অনেক সুপারিশ জমা দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে, যেগুলোর সঙ্গে একমত নয় বিএনপি। দু-এক দিনের মধ্যে বিএনপি এ নিয়ে তাদের মতামত জানাবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

বিএনপি-এনসিপি জোট হবে কি না, বলার সময় আসেনি : সালাহউদ্দিন আহমদ

আপডেট সময় ০৬:৫৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫