সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

ইসলামী ব্যাংকের সঙ্গে জামায়াতের সম্পর্ক নেই : গোলাম পরওয়ার

ইসলামী ব্যাংকের সঙ্গে জামায়াতের সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, বিএনপি ইসলামী ব্যাংকসহ যেসব প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্বে না দেওয়ার কথা বলেছে, সেগুলোর সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সম্পর্ক নেই। তিনি বিএনপির পক্ষ থেকে এ ধরনের বক্তব্য আসার বিষয়টি ‘অত্যন্ত দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ও অন্য চার নির্বাচন কমিশনার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন গোলাম পরওয়ার। এ সময় আরো ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম, মাওলানা রফিকুল ইসলাম খান, ড. এইচ এম হামিদুর রহমান, মতিউর রহমান আকন (মিডিয়া সেক্রেটারি), প্রচার সেক্রেটারি, ঢাকা মহানগরী দক্ষিণের আমির ইসলাম এবং উত্তরের আমির সেলিম।

বিএনপি ইসলামী ব্যাংকসহ কিছু প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে নিয়োগ না দেওয়ার বিষয়ে ইসিকে জানিয়ে গেছে, এ ব্যাপারে আপনাদের অবস্থান কী—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমরা ইতিমধ্যে এ বিষয়ে পরিষ্কারভাবে স্টেটমেন্ট দিয়েছি—মিডিয়ায় হয়তো দেখেছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। যেসব আর্থিক বা বেসরকারি প্রতিষ্ঠানের কথা বলা হচ্ছে—জামায়াতে ইসলামের সঙ্গে ওই প্রতিষ্ঠানগুলোর কোনো মালিকানা বা প্রত্যক্ষ সম্পৃক্ততা নেই।

দেশের বিভিন্ন ব্যাংকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দায়িত্ব পালন করেন। তাহলে কি সেই সব ব্যাংকের তালিকাও প্রকাশ করবে নির্বাচন কমিশন?’
জামায়াতের এই নেতা আরো বলেন, ‘গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করে বিতর্কিত করার এই অরাজনৈতিক ধারা আমরা দুঃখজনকভাবে দেখছি। এটি পরিহার করা উচিত। চাইলে আমরাও অনেক বিএনপি নেতার মালিকানাধীন ব্যাংক, ব্যবসা, হাসপাতালের তালিকা তুলে ধরে পাল্টা বিবৃতি দিতে পারতাম। কিন্তু রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখতেই তা করিনি। বিষয়টি নিয়ে ভালো আলোচনা হয়েছে—এভাবে বিতর্ক সৃষ্টি ও অপপ্রচার কাঙ্ক্ষিত নয়।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

ইসলামী ব্যাংকের সঙ্গে জামায়াতের সম্পর্ক নেই : গোলাম পরওয়ার

আপডেট সময় ০৬:৪৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫