ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারী শিক্ষার্থীদের কটাক্ষ করে দেশে কোনো রাজনীতি চলবে না : রাকসু ভিপি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সহ সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ বলেছেন, সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিবির প্যানেলের যে জয় সেটি অত্যন্ত আনন্দের। সেখানে হেজাব-নিকাব পরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নারী শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছেন। নারী শিক্ষার্থীদের কটাক্ষ করে বাংলাদেশে আর কোনো রাজনীতি চলবে না। সেটা সবাই বুঝে গেছেন।

সোমবার(২৮ অক্টোবর) বিকালে নীলফামারী সদরের কচুকাটা ইউনিয়নের দক্ষিণ দোনদরী এলাকায় গ্রামবাসীর সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ভিপি জাহিদ আরও বলেন, নারী শিক্ষার্থীদের কটাক্ষ করে কিছু করার চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে ছাত্রসমাজ সবাই রুখে দাঁড়াবে। আমরা আশা করি পরবর্তীতে হিজাব নিকাব নিয়ে আর কেউ কটাক্ষ করবে না। দেশে ধর্ম-বর্ণ সবার মতপ্রকাশ করার সুযোগ রয়েছে। তাই বলে কাউকে কটাক্ষ করে কিছু বলা উচিত নয়। তাছাড়া আমাদের দেশে যেন কোনো ধরনের অপসংস্কৃতি হতে না পারে সেদিকে সবাই খেয়াল রাখব। আমরা নির্বাচিত সবাই শপথ গ্রহণ করেছি তবে সায়মা নামে এক বোনের মৃত্যু আমাদের মর্মাহত করেছে।

এলাকাবাসীর উদ্দেশ্য জাহিদ বলেন, আজকে আমাকে গ্রামবাসী এভাবে সংবর্ধনা দিচ্ছে সেটাতে আমি অত্যন্ত খুশি। আমি সবসময়ই এলাকাবাসীর পাশে থাকার চেষ্টা করব। আমার জেলার শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছে আমি তাদের কল্যাণে কাজ করব।

দীর্ঘ ৩৫ বছর পর গত ১৬ অক্টোবর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ২৩টি পদের মধ্যে ২০টি পদে ছাত্রশিবির ‘সম্মিলিত শিক্ষার্থী জোটের’ প্রার্থীরা জয়ী হয়। নির্বাচনে ভিপি পদে লড়েছিলেন নীলফামারীর মোস্তাকুর রহমান জাহিদ। গত রোববার শপথ গ্রহণ শেষে তিনি আজ নীলফামারীর সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের দক্ষিণ দোনদরী গ্রামের নিজ বাড়িতে আসেন। সেখানে স্থানীয় স্টার স্পোর্টিং ক্লাবের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ জামায়েত ইসলামী নীলফামারী জেলা শাখার আমির অধ্যক্ষ আব্দুর সাত্তার, জামায়াতে ইসলামীর সহ সেক্রেটারি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফসহ জামায়াতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

নারী শিক্ষার্থীদের কটাক্ষ করে দেশে কোনো রাজনীতি চলবে না : রাকসু ভিপি

আপডেট সময় ০৬:৩২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫