গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন “ডাবল এ ইয়ার্ন” কটন মিলের শ্রমিকরা।
মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) সকালে হঠাৎ করে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধ না করে কারখানা বন্ধ ঘোষণা করলে ক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়।
ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে শ্রমিক ও পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। টিয়ার সেল রাবার বুলেট ব্যবহার করে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। শ্রমিকরা দ্রুত বকেয়া বেতন পরিশোধ ও কারখানা পুনরায় চালুর দাবি জানিয়েছেন।
মুর্শিদুর রহমান হিমেল" স্টাফ রিপোর্টার 





















