জাতীয় পর্যায়ের বিশিষ্ট এনজিও ব্যক্তিত্ব , বিশিষ্ট সমাজ কর্মী, সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অলিয়ার রহমান খান (৭০) ফরিদপুর শহরের স্থানীয় একটি হাসপাতালে আজ দুপুরে ইন্তেকাল করেছেন। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন) ।
এই গুণী সফল সংগঠকের মৃত্যুতে ফরিদপুর বাসী এবং আলফাডাঙ্গা উপজেলার শিরগ্রামে শোকের ছায়া নেমে এসেছে ।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফরিদপুর সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি ও দৈনিক আমাদের মাতৃভূমির ফরিদপুর প্রতিনিধি শেখ ফয়েজ আহমেদ। গভীর শোক প্রকাশ করছি এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি মহান আল্লাহুর নিকট। আমিন
ফরিদপুর প্রতিনিধি 





















