ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ধোঁয়া দেখে যাত্রীদের চিৎকার, একটু পরেই আগুনে পুড়ল বাস

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের ইচলাদী টোল প্লাজায় বিআরটিসির একটি যাত্রীবাহী বাস আগুনে পুড়ে গেছে। ধোঁয়া দেখে বাস থামালে যাত্রীরা নিরাপদে নেমে যেতে সক্ষম হন। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার সময় এ ঘটনা ঘটে। গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। বাসটির চালক মো. শাহজালাল জানান, সকাল ১১টায় যাত্রী নিয়ে বরিশাল থেকে খুলনার উদ্দেশে যাচ্ছিলেন। পথে উজিরপুরের ইচলালী টোল প্লাজায় আসলে যাত্রীরা বাসে ধোঁয়া দেখে চিৎকার শুরু করেন। গাড়ি থামালেই আগুনের কুণ্ডলী দেখতে পাই। তবে সকল যাত্রী নিরাপদে গাড়ি থেকে নামতে সক্ষম হয়েছেন।

পরে উজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
উজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিট অফিসার আব্দুর রশিদ জানান, খবর পেয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। রাস্তায় যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি। হতাহতের কোন খবর পাওয়া যায়নি। আগুনের ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়কে দুই পাশে প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। ২ ঘণ্টা পরে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

ধোঁয়া দেখে যাত্রীদের চিৎকার, একটু পরেই আগুনে পুড়ল বাস

আপডেট সময় ০২:২৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫