ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উচ্চ ফ্রিকোয়েন্সির ওয়াকিটকি জব্দ

চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে ভারত থেকে আনা উচ্চ ফ্রিকোয়েন্সির এক সেট ওয়াকিটকি জব্দ করেছে বিজিবি সদস্যরা। রোববার রাতে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর সংলগ্ন সীমান্ত থেকে ওয়াকিটকি সেটটি জব্দ করা হয়। গত সোমবার দুপুরে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। একই সঙ্গে তিনি ওয়াকিটকির মতো স্পর্শকাতর পণ্য চোরাচালান নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেন, এ ধরণের ওয়াকিটকি সাধারণত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যবহার করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যক্তি বা বেসরকারি প্রতিষ্ঠান ওয়াকিটকি ব্যবহার করতে চাইলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন’র (বিটিআরসি) অনুমতির প্রয়োজন হয়। বিজিবি অধিনায়ক গোলাম কিবরিয়া বলেন, রোববার রাতে সোনামসজিদ স্থলবন্দর সংলগ্ন সীমান্তে টহল দেয়ার সময় কয়েকজন মানুষের জটলা দেখতে পায় বিজিবি সদস্যরা। এ সময় তাদের ধাওয়া করলে তারা একটি কার্টন ফেলে পালিয়ে যায়। ওই কার্টন থেকে এক সেট (দুটি) ওয়াকিটকি জব্দ করা হয়। এর আগে ওয়াকিটকি চোরাচালনের নজির নেই চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে। তিনি আরও বলেন, এই ওয়াকিটকি দিয়ে এক কিলোমিটারের মধ্যে যোগাযোগ স্থাপন করা সম্ভব। ওয়াকিটকি সেটটি ভারত থেকেই আনা হয়েছে এটা আমরা নিশ্চিত।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিজিবির ভাষ্য অনুযায়ী এক কিলোমিটারের মধ্যে যোগাযোগ করা গেলে ওই ওয়াকিটকির ফ্রিকোয়েন্সি ৪০০ মেগাহার্জের বেশি। এটিকে উচ্চ ফ্রিকোয়েন্সিসম্পন্ন বলা যেতে পারে। এসব ওয়াকিটকি ব্যবহারের জন্য বিটিআরসি’র অনুমতির প্রয়োজন হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উচ্চ ফ্রিকোয়েন্সির ওয়াকিটকি জব্দ

আপডেট সময় ১০:৫৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫