ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

চট্টগ্রামে গভীর রাতে গোলাগুলিতে নিহত ১, গুলিবিদ্ধ অনেকে

বন্দর নগরী চট্টগ্রামে ব্যানার টাঙানো নিয়ে গোলাগুলিতে সাজ্জাদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পথচারী, অটোরিকশা চালকসহ আধা ডজনের বেশী মানুষ গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গতকাল সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন কালের কণ্ঠকে বলেন, রাতে বাকলিয়া এক্সেস রোডে ব্যানার টাঙানোকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলি হয়।
সেখানে সাজ্জাদ নামে একজন মারা গেছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় যুবদল নেতা এমদাদুল হক বাদশা বলেন, পটিয়ার তাঁতিলীগের এক নেতা শহরে এসে বিএনপির নামে ব্যানার টাঙিয়েছে। এটা নিয়েই ঝামেলা।

এতে আমাদের সাজ্জাদ মারা গেছে। আধা ডজনের বেশী মানুষ আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
নিহত সাজ্জাদের পিতা নিজেকে বিএনপির কর্মী দাবী করে ছেলে হত্যাকারীদের বিচারের দাবী জানিয়েছেন। রাত ৩টায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দায় আহাজারি করতে দেখা গেছে। আহাজারি করে তিনি বলেন, আমার জীবন শেষ হয়ে গেলো বিএনপি করে। যারা আমার ছেলেকে মেরেছে তাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

চট্টগ্রামে গভীর রাতে গোলাগুলিতে নিহত ১, গুলিবিদ্ধ অনেকে

আপডেট সময় ১০:৪৬:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫