ঢাকা ১১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের ৪৯ নেতার পদত্যাগ

গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের জেলা শাখার সভাপতিসহ নবগঠিত কমিটির ৪৯ জন নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বিভাগীয় উপকমিটির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তারা এই ঘোষণা দেন।

সোমবার (২৭ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. আল আমিন সরদার।

এর আগে, রোববার মো. আল আমিন সরদারসহ সদ্য গঠিত ৪৯ জন নেতা পদত্যাগের ঘোষণা দিয়ে কেন্দ্রীয় কমিটির কাছে ইমেইলের মাধ্যমে চিঠি দেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গণঅধিকার পরিষদ (জিওপি) গোপালগঞ্জ জেলার নতুন কমিটি গঠনের পর থেকেই দলীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। নতুন কমিটির সভাপতি মো. আল আমিন সরদার ও সাংগঠনিক সম্পাদক কে এম নাজমুল ইসলামসহ মোট ৬৩ সদস্যবিশিষ্ট এই কমিটির মধ্যে ৪৯ জন সদস্য আজ পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

পদত্যাগকারীদের অভিযোগ, নতুন কমিটি গঠন প্রক্রিয়ায় দলের মূলনীতি, যোগ্যতা ও মাঠপর্যায়ের ত্যাগ-তিতিক্ষা কোনোভাবে বিবেচনা করা হয়নি। অনেক পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীকে বঞ্চিত করে ব্যক্তিকেন্দ্রিকতা ও পক্ষপাতের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়েছে, যা গণঅধিকার পরিষদের আদর্শ ও গণতান্ত্রিক চেতনার পরিপন্থি।

এতে আরও উল্লেখ করা হয়, আমরা সবসময় দলের প্রতি অনুগত থেকেছি, কিন্তু যে কমিটিতে আস্থা ও ন্যায়বিচার নেই, সেখানে থেকে কোনো দায়িত্ব পালন করা সম্ভব নয়। তাই আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমরা সম্মিলিতভাবে আমাদের পদ থেকে পদত্যাগ করছি। তবে আমরা গণঅধিকার পরিষদের মূল আদর্শ, নীতি ও গণমানুষের রাজনীতিতে বিশ্বাসী।

এ বিষয়ে সদ্য পদত্যাগকারী সভাপতি মো. আল আমিন সরদার বলেন, সদ্য ৬৩ সদস্য বিশিষ্ট আমাদের জেলা কমিটি ঘোষণা দেওয়া হয়েছে। যেখানে সাবেক যুবলীগ নেতা ও এনসিপি নেতাদের পদ দেওয়া হয়েছে। এতে কমিটিতে থাকা নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে। যার ফলে নেতাকর্মীদের মাঝে নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। এতে মনঃক্ষুণ্ন হয়ে আমিসহ ৬৩ সদস্যদের মধ্যে ৪৯ সদস্য পদত্যাগের ঘোষণা দিয়েছি। মূলত এখানে স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতি করেছে বিভাগীয় উপকমিটি। রোববার আমরা কেন্দ্রীয় কমিটির ইমেইলে সবাই পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি। উল্লেখ্য, গত ২৪ অক্টোবর ৬৩ সদস্য বিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের ৪৯ নেতার পদত্যাগ

আপডেট সময় ১২:৫৯:১২ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫