ঢাকা ০১:২৬ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভালোবাসি গাইবান্ধা’ সংগঠনের ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন রেলের টেন্ডারে শত কোটি টাকার কারসাজির অভিযোগের কেন্দ্রে ‘আফসার সিন্ডিকেট আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা কমিটি গঠন পদ্মা রেলে ১৩ হাজার কোটি টাকার অনিয়ম, কার পকেটে গেল এত টাকা? কাস্টমস কর্মকর্তা কাজী সুলতানা দম্পতির ‘সম্পদের পাহাড়’, উঠছে দুর্নীতির অভিযোগ কাস্টমসের সহকারী কমিশনার আতীকুজ্জামানের নামে-বেনামে ৫০ কোটি টাকার সম্পদ মাদারীপুর বিআরটিএর সামসুদ্দীনের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেপ্তার, মামলা ৫০ স্টার্ক-আফ্রিদিকে ছাড়িয়ে নতুন কীর্তি রশিদ খানের বরগুনার উন্নয়নই আমাদের অঙ্গীকার: চীফ হুইপ নুরুল ইসলাম মণি

নৌকার ভোট এবার ধানের শীষ পাবে : শামা ওবায়েদ

যারা ৫০ বছর ধরে নৌকায় ভোট দিয়ে আসছেন, তারাও গত ১৭ বছর নৌকায় ভোট দিতে পারেননি বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। তিনি বলেন, ‘গত ১৭ বছর আওয়ামী লীগের যারা নৌকায় ভোট দিতে পারেননি, আমরা যদি তাদের পাশে দাঁড়াই তাহলে নৌকার ভোটও এবার ধানের শীষ পাবে।’

রবিবার (২৬ অক্টোবর) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী শহীদ মারুফ শেখের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ‘আমাদের সভ্যভাবে কাজ করতে হবে।
আমরা যদি অপকর্ম করি, তাহলে আমাদের আর ফ্যাসিবাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। সুতরাং নিজেদের আগে আত্মশুদ্ধি করতে হবে। আগে আমাদের ভালো হতে হবে, তারপর আরেকজনকে ভালো পরামর্শ দিতে হবে। অতএব আপনারা সৎ থাকেন এবং আপনাদের চারপাশের মানুষদের সৎ থাকার পরামর্শ দেন।

তিনি বলেন, ‘আমরা শহীদ জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের দল। যারা গণতন্ত্রের জন্য সারা জীবন সংগ্রাম করেছে। পাশাপাশি বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে, তা বিএনপির হাত ধরে। দেশের মানুষ পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেই পরিবেশ বাংলার মাটিতে করতে চাই।

দেশের মানুষ আর ভোট বঞ্চিত হোক, এটা আমরা চাই না।’
আওয়ামী সরকারের আমলে হরতাল চলকালে পুলিশের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা মারুফের স্মৃতিচারণা করে বিএনপি নেত্রী শামা ওবায়েদ বলেন, ‘শহীদ মারুফের মতো ত্যাগী ও আদর্শবান নেতাকর্মীরাই বিএনপির মূলশক্তি। শহীদদের ত্যাগকে কাজে লাগিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরো বেগবান করতে হবে। আমরা মারুফের মতো সাহসী ভাইকে হারিয়েছি। এই শূন্যতা পূরণ হওয়ার মতো নয়।

আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আছাদ, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভালোবাসি গাইবান্ধা’ সংগঠনের ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

নৌকার ভোট এবার ধানের শীষ পাবে : শামা ওবায়েদ

আপডেট সময় ০৮:২৪:২৮ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫