ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের এক সিদ্ধান্তে মহাবিপদে ভারত তরুণীর পেট থেকে বের হলো ৪ হাজার ১০০ পিস ইয়াবা গণঅভ্যুত্থান ছিল ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের স্মরণে একমঞ্চে জামায়াত ও তরুণ নেতৃবৃন্দ: জাতীয় ঐক্যের বার্তা কসবায় ২৬৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ১ টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় এক গ্রামের শতাধিক পরিবার পানিবন্দী ১৫ দিনের ছুটি নিয়ে ২২ দিন পর কর্মস্থলে ফিরলেন প্রাণিসম্পদ কর্মকর্তা শেয়ারবাজারে বন্ধ কোম্পানির সংখ্যা বেড়ে ৩৫ তারেক রহমানকেও জেআইসি সেলে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর কালিয়াকৈরে ৪৬ লাখ টাকার সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

নিখোঁজের তিন দিন পর খালে মিলল গৃহবধূর মরদেহ

টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর গোলাপী বেগম (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার বারোখালী খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

গোলাপী বেগম উপজেলা সদরের পোস্টকামুরী গ্রামের আবদুল কাদের মিয়ার স্ত্রী। তাদের সংসারে তিন মেয়ে সন্তান রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তিন দিন আগে গোলাপী বেগম বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর থেকে তার খোঁজ মেলেনি। রোববার সকালে স্থানীয় লোকজন খালে ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের মা সমলা বেগম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর মেয়ে নিখোঁজ হয়। নিখোঁজের পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এছাড়াও খাল পাড় হওয়ার জন্য তাদের নৌকা তখন থেকেই পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার রাত ৩টার দিকে নৌকা বাইমহাটি প্রফেসরপাড়া এলাকায় ব্রিজের সামনে কচুরিপানায় আটকে থাকা অবস্থায় দেখতে পাই। ঘটনার দিন রাতেই মির্জাপুর থানায় অজ্ঞাতনামা আসামি করে অভিযোগ দায়ের করেন গোলাপীর বাবা।

মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, এই হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের কাজ সম্পন্ন হলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের এক সিদ্ধান্তে মহাবিপদে ভারত

নিখোঁজের তিন দিন পর খালে মিলল গৃহবধূর মরদেহ

আপডেট সময় ০৫:৩৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫