ঢাকা ১১:২৫ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ​ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ইউজিসির ৪ সদস্য ও সচিব এর সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার এর সৌজন্য সাক্ষাৎ ভালোবাসার সম্পর্কের পর বিয়ে, অনাগত সন্তানের বাবা কারাগারে-পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীকে ম্যানেজ করে আবারও মাঠে মিঠু সিন্ডিকেট! কাজী জেসিনের নিয়োগে আইনি জটিলতা, সংশোধন করবে সরকার মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার মতো কোনো শক্তি নেই : ফারুক

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার মতো কোনো শক্তি নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, আপনি দেশে গণহত্যা চালাবেন, গণতন্ত্র ধ্বংস করবেন, ভারতীয় সমর্থনের ওপর নির্ভর করে রাজনীতি করবেন; আবার দেশে আসতে চাইবেন—তা হবে না। আল্লাহর কসম, এমন কোনো শক্তি নেই যা শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবে।

রোববার (১৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী ওলামা দল কর্তৃক আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এমন বাংলাদেশ চাই না, যেখানে ‘আমার ভোট আমি দেব—এই মৌলিক অধিকারটি প্রতিষ্ঠিত হতে না পারে। শেখ হাসিনা মোদীর আশ্রয়ে আবার দেশে ফিরে এসে ফ্যাসিস্ট শাসন প্রতিষ্ঠা করুক, তা কখনোই হতে দেওয়া হবে না।

ফারুক অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ এখন ভারতের হাতের ক্রীড়নক হয়ে পড়েছে। তারা বাংলাদেশের মানুষের স্বার্থ নয়, বরং পার্শ্ববর্তী দেশের স্বার্থ রক্ষায় ব্যস্ত।
তিনি বলেন, তিস্তা নদীতে আমরা পানি পাই না, ফারাক্কা বাঁধ সময়মতো খোলে না, ফেলানির লাশ সীমান্তে ঝুলে থাকে, তারপরও তারা বলে, মোদী (ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী) আমাদের বন্ধু। মোদি কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না।

তিনি আরও বলেন, ১৯৭১ সালের যুদ্ধের সময় আমাদের স্বাধীনতার জন্য যারা লড়েছিলেন, আজ তাদের অনেককেই রাজাকার বলা হচ্ছে। মেজর জলিল, সিরাজ শিকদার—এরা দেশের জন্য জীবন বাজি রেখে কাজ করেছেন, অথচ আজ তাঁদের নাম বিকৃত করা হচ্ছে।

আয়োজক সংগঠনের আহ্বায়ক হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানি, ওলামা দলের যুগ্ম আহ্বায়ক কাজী আলমগীর হোসেন, গোলাম মোস্তফা প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার মতো কোনো শক্তি নেই : ফারুক

আপডেট সময় ০৬:৫১:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫