ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ​ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ইউজিসির ৪ সদস্য ও সচিব এর সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার এর সৌজন্য সাক্ষাৎ ভালোবাসার সম্পর্কের পর বিয়ে, অনাগত সন্তানের বাবা কারাগারে-পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীকে ম্যানেজ করে আবারও মাঠে মিঠু সিন্ডিকেট! কাজী জেসিনের নিয়োগে আইনি জটিলতা, সংশোধন করবে সরকার মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪

দুর্নীতি না থাকলে আজ দেশ সিঙ্গাপুর হতো : শিবির সেক্রেটারি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, দুর্নীতি না থাকলে আজ দেশ সিঙ্গাপুর হতো। দেশে কোটি কোটি টাকা দুর্নীতি হয়, কিন্তু মানবসম্পদ উন্নয়নের জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয় না। অধিকার আদায়ের জন্য অনেকে জীবন দিচ্ছে, অথচ জাতি গঠনের কারিগর শিক্ষকদের ন্যূনতম সুযোগ-সুবিধাও দেওয়া হয় না।

রোববার (১৯ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের কনফারেন্স রুমে শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন (ফিজিক্যালি চ্যালেঞ্জড) শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিবির সেক্রেটারি বলেন, শিক্ষাক্ষেত্রে বাজেট বরাদ্দ বাড়াতে হবে, যাতে গবেষণা ও শিক্ষা খাতে গুণগত উন্নতি সম্ভব হয়। পাশাপাশি সমাজে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও নৈতিকতা চর্চা বাড়াতে হবে। দেশের উন্নয়নের জন্য মানবসম্পদকে যথাযথভাবে কাজে লাগানো জরুরি। এখন ব্যাংক ডাকাতি করতে বন্দুক ধরতে হয় না- যে ব্যাংক খোলে, সেই-ই টাকা লুটে নেয়। রাজনীতিবিদদের দিয়ে দেশের উন্নতি সম্ভব নয়।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক মো. তৌহিদ হোসাইন বলেন, ফিজিক্যালি চ্যালেঞ্জড শিক্ষার্থীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি এখনও ভিন্ন। আমরা তাদের নিয়ে খুব কম ভাবি। আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের এই আয়োজনে অংশ নিতে পেরে আমি আনন্দিত।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আপনারা যদিও সমাজে অবহেলিত, কিন্তু আখিরাতে আপনাদের মর্যাদা হবে সর্বোচ্চ। আপনাদের জন্য বিচারও সহজ হবে। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন (ফিজিক্যালি চ্যালেঞ্জড) ৩৫ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে শাখা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসাইন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

দুর্নীতি না থাকলে আজ দেশ সিঙ্গাপুর হতো : শিবির সেক্রেটারি

আপডেট সময় ০৫:৪৭:২৭ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫