ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ​ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ইউজিসির ৪ সদস্য ও সচিব এর সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার এর সৌজন্য সাক্ষাৎ ভালোবাসার সম্পর্কের পর বিয়ে, অনাগত সন্তানের বাবা কারাগারে-পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীকে ম্যানেজ করে আবারও মাঠে মিঠু সিন্ডিকেট! কাজী জেসিনের নিয়োগে আইনি জটিলতা, সংশোধন করবে সরকার মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪
সাত মিনিটেই মিশন সম্পন্ন

ল্যুভর জাদুঘরে দুর্ধর্ষ চুরি, বন্ধ ঘোষণা

ফ্রান্সের রাজধানী প্যারিসের বিখ্যাত ল্যুভর জাদুঘরে চুরির ঘটনা ঘটেছে। দেশটির সংস্কৃতিবিষয়ক মন্ত্রী রাচিদা দাতি বলেছেন, ল্যুভর জাদুঘরে চুরির ঘটনার পর সেটি বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রোববার ভোরের দিকে প্যারিসের ল্যুভর জাদুঘর থেকে বেশ কিছু অমূল্য গয়না চুরি হয়েছে। ফরাসি দৈনিক লা পারিসিয়েন বলেছে, জাদুঘরের নেপোলিয়ন সংগ্রহশালা থেকে এসব গয়না চুরি গেছে।

বিশ্বের ঐতিহাসিক ও বিখ্যাত নিদর্শনসমূহের অন্যতম সংগ্রহশালা এই জাদুঘরে রাখা আছে লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা ‘মোনা লিসা’সহ বহু অমূল্য শিল্পকর্ম। তবে জাদুঘর কর্তৃপক্ষ চুরির এই ঘটনায় আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য জানায়নি। দেশটির স্থানীয় সংবাদমাধ্যম ও একজন সংসদ সদস্য বলেছেন, জাদুঘরের সংগ্রহশালা থেকে ‌‌‘‘অমূল্য গয়না’’ চুরি হয়েছে। বিশ্ববিখ্যাত এই জাদুঘর হঠাৎ বন্ধের কারণ হিসেবে ‘‘বিশেষ পরিস্থিতির’’ কথা বলেছে কর্তৃপক্ষ। রোববার সকালের দিকে ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী রাচিদা দাতি প্রথম এই চুরির খবর দেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘‘আজ সকালে ল্যুভর জাদুঘর খোলার সময় চুরির ঘটনাটি সংঘটিত হয়েছে। তবে কারও আহত হওয়ার খবর নেই। আমি বর্তমানে ঘটনাস্থলে জাদুঘর কর্মী ও পুলিশের সঙ্গে আছি।’’ দেশটির পুলিশের বরাত দিয়ে এএফপি বলেছে, একদল চোর স্কুটারে করে এসে জাদুঘরে ঢোকার জন্য ছোট চেইনস করাত ব্যবহার করে এবং একটি পণ্যবাহী লিফট দিয়ে নির্দিষ্ট কক্ষে পৌঁছায়। তারা গয়না নিয়ে জাদুঘর থেকে পালিয়ে যায়। চুরি যাওয়া গয়নার মূল্য এখনও নির্ধারণ করা হয়নি।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরঁ নুনিয়েজ বলেছেন, ল্যুভর জাদুঘর থেকে ‘‘অমূল্য গয়না’’ চুরি হয়েছে এবং পুরো ঘটনাটি মাত্র ‘‘সাত মিনিটের মধ্যেই’’ সম্পন্ন হয়। ফরাসি দৈনিক লা পারিসিয়ান বলেছে, চোরের দল নির্মাণাধীন সেইন নদীমুখী প্রাচীরের পাশ দিয়ে জাদুঘরে প্রবেশ করে। তারা পণ্যবাহী এলিভেটর ব্যবহার করে অ্যাপোলো গ্যালারির কক্ষে পৌঁছায় এবং জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে ‘‘নেপোলিয়ন ও সম্রাজ্ঞীর গয়না সংগ্রহশালা থেকে ৯টি গয়না’’ চুরি করে।

চুরির পর প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ল্যুভর জাদুঘরের বাইরে ব্যারিকেড বসানো হয়েছে এবং দর্শনার্থীরা জাদুঘর খোলার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। জাদুঘর সংলগ্ন এলাকায় যান চলাচলও নিয়ন্ত্রণে আনা হয়েছে। এর আগেও, বিশ্বের বিখ্যাত এই জাদুঘরে একাধিকবার চুরি ও চুরির চেষ্টার ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত মোনা লিসা শিল্পকর্মটি চুরি। ১৯১১ সালে জাদুঘরের সাবেক কর্মচারী ভিনসেনজো পেরুজিয়া জাদুঘর থেকে ছবিটি কোটের নিচে লুকিয়ে নিয়ে চলে যান। দুই বছর পর এটি ইতালির ফ্লোরেন্স থেকে উদ্ধার করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

সাত মিনিটেই মিশন সম্পন্ন

ল্যুভর জাদুঘরে দুর্ধর্ষ চুরি, বন্ধ ঘোষণা

আপডেট সময় ০৫:০৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫