ঢাকা ১২:৩২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৬ মাসে দুই লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া : প্রতিমন্ত্রী শাহে আলম গুমের ১৬ বছর পরও ফেরেননি তারা, থামেনি পরিবারের কান্না শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন রেলের হুইসেল নিয়ন্ত্রণে সিন্ডিকেট, অভিযোগে দুদকের অনুসন্ধান বালাসী-বাহাদুরাবাদ সেতুর দাবিতে বাবা-ছেলের দীর্ঘ পদযাত্রা মিজানের বিরুদ্ধে ঘুষ-বদলি বাণিজ্যের বিস্ফোরক অভিযোগ ঢাকাসহ সারাদেশে অভিযানে নামছে পুলিশের নতুন ‘স্পেশাল’ ইউনিট নেপালে কাদার ভেতর উদ্ধারকারীদের মরিয়া অনুসন্ধান, নিখোঁজ ৩০০০

কুমিল্লা বিভাগ দাবির সর্বদলীয় সমাবেশ, স্লোগানে মুখর

কুমিল্লা নামে বিভাগ ঘোষণার দাবিতে শনিবার নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে সর্বদলীয় সমাবেশ হয়েছে। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন। আন্দোলনকারী অনেকের হাতে জাতীয় পতাকার পাশাপাশি ছিল ‘কুমিল্লা নামে বিভাগ চাই’ লেখা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুর রশিদ ইয়াছিনের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদ, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, দক্ষিণ জেলা বিএনপি নেতা আমিরুজ্জামান আমির, সাংবাদিক আবুল কাশেম হৃদয়, কাজী এনামুল হক ফারুক, কুমিল্লা দোকান মালিক ফেডারেশনের সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক জামাল আহমেদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মুজিবুর রহমান ভূঁইয়া, জেলা কওমি মাদ্রাসা সংগঠনের সেক্রেটারি মুন্নীরুল ইসলাম কাসেমী প্রমুখ।

বক্তারা বলেন, কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়ন কুমিল্লাবাসীর প্রাণের দাবি। সমতট অঞ্চলের রাজধানী কুমিল্লা সবকিছুতেই প্রসিদ্ধ। একটি বিভাগের সব দপ্তর এখানে রয়েছে। ছয়টি জেলার আঞ্চলিক দপ্তর কুমিল্লায়। দাবির পক্ষে জনসমর্থনের এ ঢল ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টি করেছে।

সমাবেশে অংশ নিতে কুমিল্লা দোকান মালিক ফেডারেশনের উদ্যোগে মহানগরীর সব ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেট ও শপিংমল প্রায় দুই ঘণ্টা বন্ধ রাখা হয়। নারী-পুরুষ-শিশু থেকে বৃদ্ধসহ প্রায় ১০ হাজার মানুষ সমাবেশে অংশ নেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৬ মাসে দুই লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া : প্রতিমন্ত্রী শাহে আলম

কুমিল্লা বিভাগ দাবির সর্বদলীয় সমাবেশ, স্লোগানে মুখর

আপডেট সময় ০৩:১৩:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫