ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ​ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ইউজিসির ৪ সদস্য ও সচিব এর সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার এর সৌজন্য সাক্ষাৎ ভালোবাসার সম্পর্কের পর বিয়ে, অনাগত সন্তানের বাবা কারাগারে-পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীকে ম্যানেজ করে আবারও মাঠে মিঠু সিন্ডিকেট! কাজী জেসিনের নিয়োগে আইনি জটিলতা, সংশোধন করবে সরকার মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪

৮ মাস পর দেশে ফিরলেন ভারতের উপকূলে উদ্ধার হওয়া ১২ বাংলাদেশি নাবিক

  • যশোর প্রতিনিধি
  • আপডেট সময় ১১:০৩:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • ৬১১ বার পড়া হয়েছে

দীর্ঘ আট মাস পর ভারতের সাগর উপকূল থেকে উদ্ধার হওয়া ১২ বাংলাদেশি নাবিক স্বদেশে ফিরেছেন। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে পশ্চিমবঙ্গের পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাঁদেরকে বাংলাদেশের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।

ইমিগ্রেশন পুলিশের আনুষ্ঠানিকতা শেষে নাবিকদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। পরবর্তীতে মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের সহায়তায় তাদের নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলছে।

ফেরত আসা নাবিকরা হলেন— বাগেরহাট জেলার সদর থানার চেয়ার গ্রামের আরজ আলী শেখের ছেলে রাজিব শেখ (২৭), চিতলমারী থানার বাবুগঞ্জ বাজারের বেতবুনিয়া বোয়ালিয়া গ্রামের ইমদাদুল শেখের ছেলে শরিফুল শেখ (২০), একই এলাকার হুমায়ন শেখের ছেলে বাপ্পি শেখ (১৮), ফকিরহাট থানার শুভদিয়া এলাকার ছোট শুভদিয়া গ্রামের মৃত মোক্তার সরদারের ছেলে মোহাম্মদ আলী (৪৪), মাগুরা জেলার মোহাম্মদপুর থানার পানিঘাটা এলাকার মাশাখৈল গ্রামের মিকাইল ফকিরের ছেলে মিহাত ফকির (২২), একই এলাকার আকরাম ফকিরের ছেলে তরিকুল ইসলাম (২৯), নড়াইল জেলার লোহাগড়া থানার লাহুড়িয়া কালিগঞ্জ এলাকার লাহুরিয়া পশ্চিমপাড়ার আবুল হোসাইন মোল্লার ছেলে শাওন মোল্লা (২৫), একই এলাকার মাহাবুবুর রহামানের ছেলে মো. জিহাদ মোল্লা (২৫), গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ফুকরা এলাকার কুরালিয়া গ্রামের হাবিবুর শেখের ছেলে আল আমিন শেখ (৩২), একই এলাকার শের আলীর ছেলে সাগর হোসেন (২৬), যশোর জেলার সদর থানার কচুয়া এলাকার কচুয়া সাতঘরিয়া পাড়ার মৃত মহিউদ্দিন শেখের ছেলে জসীমউদ্দীন শেখ (৫৩) ও নড়াইল জেলার লোহাগড়া থানার ইতনা এলাকার ইদ্রিস শেখের ছেলে আহাদ শেখ (২৬)।

সূত্র জানায়, গত ৩১ জানুয়ারি নরসিংদীর ঘোড়াশাল সিমেন্ট ফ্যাক্টরি থেকে সিমেন্টবোঝাই ‘এমভি সি ওয়ার্ল্ড’ জাহাজটি ভারতে যাওয়ার পথে পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকার সাগর থানার ঘোড়ামারি দীপ নদীতে দুর্ঘটনার কবলে পড়ে। এতে জাহাজটি ডুবে গেলে ভারতীয় পুলিশ তাদের উদ্ধার করে স্থানীয় কৃষ্ণনগর হাইস্কুল সাইক্লোন সেন্টারে আশ্রয় দেয়। সেখানে তারা আট মাস মানবিক সহায়তায় অবস্থান করেন।

পরবর্তীতে দুই দেশের সরকারের কূটনৈতিক প্রচেষ্টায় ও সমন্বয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাঁদের দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ইন্সপেক্টর তাজুল ইসলাম জানান, ভারতের সাগর উপকূলে উদ্ধার হওয়া ১২ বাংলাদেশি নাবিককে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের কাছে প্রেরণ করা হয়েছে। ইমিগ্রেশন পুলিশের আইনিপ্রক্রিয়া শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানা পুলিশে প্রেরণ করা প্রক্রিয়াধীন রয়েছে।

জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড ফেসিলেট্রেটর শফিকুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন পর এসব বাংলাদেশি নাগরিক নিরাপদে ফিরে আসায় আমরা আনন্দিত। সব আইনি প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

৮ মাস পর দেশে ফিরলেন ভারতের উপকূলে উদ্ধার হওয়া ১২ বাংলাদেশি নাবিক

আপডেট সময় ১১:০৩:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫