সংবাদ শিরোনাম ::
পরিচালক হাবিবুল্লাহ, সহিদুল আমিন ও ইকবাল হারুনের নেতৃত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অনিয়মের অভিযোগ লীগপন্থী ঠিকাদারদের অবৈধভাবে কাজ পাইয়ে দিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে অভিযুক্ত পরিচালক আব্দুর রহিম বদলি-নিয়োগ বাণিজ্য থেকে বনভূমি দখল: বন কর্মকর্তা হোসাইন নিশাতের ‘শত কোটির দুর্নীতি সাম্রাজ্য’ চাঁদা না পেয়ে অ’ন্তঃসত্ত্বা নারীকে মা’রধরের অভিযোগ, বিএনপি নেতা দোলনের বি’রুদ্ধে মা’মলা সরকারি জমিতে গড়ে উঠল বহুতল ভবন ‘সানভিউ বিধি ভেঙে আরএমও পদায়ন, ‘এম উদ্দিন’ ছদ্মনামে টেস্ট সিন্ডিকেটের অভিযোগ ইডকলে এনামুলের বিরুদ্ধে লুটপাটের রাজত্বের অভিযোগ সওজ কর্মকর্তা শাহনুর রশিদ এখন শতকোটি টাকার মালিক জালিয়াতি করে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ বাশার-মঞ্জুরুলের বিরুদ্ধে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমানের সিএন্ডএফ ক্লিয়ারিং বাণিজ্য

জামায়াত আর আ.লীগের মধ্যে কোনো পার্থক্য নেই : অলি আহমদ

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, জুলাই সনদে যে বক্তব্যগুলো আছে, তা এখনই বাস্তবায়ন সম্ভব নয়। আগামী দিনে যে সংসদ আসবে, যারাই রাষ্ট্রক্ষমতায় আসুক না কেন, তাদেরই এই সনদ বাস্তবায়ন করতে হবে। সেই লক্ষ্যেই আমরা দেশের বিভিন্ন প্রান্তে ঘুরছি এবং আপনাদের কাছে এসেছি। ভালো ও যোগ্য লোকদের সংসদে পাঠাতে পারলেই সুশাসন প্রতিষ্ঠিত হবে, মানুষ ন্যায়বিচার পাবে।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নন্দলালপুর ছামাদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এলডিপি আয়োজিত কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।

অলি আহমদ বলেন, দেশে যারা ভারতের দালালি করেছে এবং ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যা করেছে, তাদের বিচার একদিন এই বাংলার মাটিতেই হবে, ইনশাআল্লাহ। এখন আর মার্কা দেখে ভোট নয়, এখন ভোট দিতে হবে যোগ্যতা দেখে। আমাদের মার্কা ছাতা দেশের উন্নয়ন, শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে আমাদের পাশে থাকুন। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই। জামায়াতে ইসলামী ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, আর আওয়ামী লীগ ২০২৪ সালে ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্বিচারে মানুষ হত্যা করেছে।

অলি আহমদ বলেন, আপনাদের সন্তান বিল্লাল মিয়াজি এই আসনে আমাদের প্রার্থী। তিনি অত্যন্ত সৎ ও ভালো মানুষ, তার পাশে থাকুন। বিএনপির সঙ্গে জোটগতভাবে নির্বাচনের বিষয়ে আমাদের আলোচনা চলছে। এই আসনটি বিল্লাল মিয়াজিকে দেওয়ার বিষয়ে আমরা তারেক রহমানের সঙ্গে কথা বলব। এ সময় তিনি নিয়মিত নামাজ আদায়, আল্লাহ-রাসুলের প্রতি ভালোবাসা ও ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান জানান।

সমাবেশে এলডিপির মহাসচিব ও ৫ বারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ, এলডিপির প্রেসিডিয়াম সদস্য আওরঙ্গজেব বেলাল, চাঁদপুর-২ আসনের বিএনপি জোটের মনোনয়ন প্রত্যাশী ও এলডিপির যুগ্ম মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজী, কেন্দ্রীয় মহিলা এলডিপির সভাপতি অধ্যাপক কারিমা খাতুন, কেন্দ্রীয় এলডিপির আইন বিষয়ক সম্পাদক মফিজুল ইসলাম মিলু, কেন্দ্রীয় গণতান্ত্রিক যুবদলের সভাপতি আমান সোবহান, কেন্দ্রীয় গণতান্ত্রিক শ্রমিক দলের এসএল আল মামুন, কেন্দ্রীয় গণতান্ত্রিক ছাত্রদলের কাজী কামরুল ইসলাম এবং ইসলামাবাদ ইউনিয়ন এলডিপির সভাপতি ফয়েজ সরকার, মতলব উত্তর উপজেলা এলডিপির সভাপতি মো. আলাউদ্দিন প্রধান, সাধারণ সম্পাদক মো. মহিবউল্ল্যা খোকন উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিচালক হাবিবুল্লাহ, সহিদুল আমিন ও ইকবাল হারুনের নেতৃত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অনিয়মের অভিযোগ

জামায়াত আর আ.লীগের মধ্যে কোনো পার্থক্য নেই : অলি আহমদ

আপডেট সময় ০৯:০২:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫