ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ​ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ইউজিসির ৪ সদস্য ও সচিব এর সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার এর সৌজন্য সাক্ষাৎ ভালোবাসার সম্পর্কের পর বিয়ে, অনাগত সন্তানের বাবা কারাগারে-পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীকে ম্যানেজ করে আবারও মাঠে মিঠু সিন্ডিকেট! কাজী জেসিনের নিয়োগে আইনি জটিলতা, সংশোধন করবে সরকার মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪

গানে-আড্ডায়-আলোচনায় মুখর ছেঁউড়িয়া

‘লয়ে গোধন গোষ্টের কানন, চল গোকুল বিহারী, গোষ্টে চলো হরিমুরারি; ওরে ও ভাই কেলে সোনা, চরণে নুপুর নে না; মাথায় মোহন চোরা দে না, ধরা পড় বংশীধারী’।

লালনের এই গানের সঙ্গে দই, চিড়া, মুড়ি, পায়েস আর ফল দিয়ে প্রস্তুত করা খাবার ‘বাল্যসেবা’ গ্রহণ করে গত বৃহস্পতিবার সকালে লালনের ধামে গুরু লালনের সাধন-ভজনে মগ্ন হয়েছিলেন সাধু-গুরুরা। আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুরের পর মাছ, ভাত, সবজি, ডাল আর দই দিয়ে খাবার ‘পূণ্যসেবা’ গ্রহণের মধ্য দিয়ে সাধু-গুরুর আধ্যাত্মিক আচার অষ্টপ্রহরের ‘সাধুসঙ্গ’ শেষ করেন। এর মাধ্যমেই শেষ হয় লালনের ১৩৫তম তিরোধান দিবসের উৎসবে আসা সাধক ফকির ও বাউলদের মূল অনুষ্ঠান।

আজও দিনভর আখড়াবাড়িতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লালনভক্ত ও অনুসারীরা নেচে-গেয়ে স্মরণ করেন গুরুকে। তারা জানান, ভাবের আদান-প্রদান ও নিজের আত্মার সঙ্গে পরমাত্মার মিলনের জন্য আমরা বারবার লালনের এই ধামে ছুটে আসি।

এই সময়ে তাঁরা একে অপরের সঙ্গে ভাবের আদান-প্রদান ও তত্ত্ব-আলোচনায় মগ্ন থাকেন। শনিবার দুপুরে তাঁদের আড়াই দিন অতিবাহিত হওয়ার সাথে সাথে ছেউড়িয়া ত্যাগ করতে শুরু করেছেন তাঁরা। সরকারি ঘোষণা অনুযায়ী সংস্কৃতি মন্ত্রণায়ের উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও কুষ্টিয়া জেলা প্রশাসন জাতীয়ভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
লালন একাডেমির সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, লালন সাঁই একজন আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক ছিলেন।

দেশি-বিদেশি অতিথিসহ এ বছর লালনের ১৩৫তম তিরোধান দিবসের উৎসবে কয়েক লাখ মানুষের আগমন ঘটেছে। মরমী সাধক লালনের আধ্যাত্মিক গান ও জীবনাদর্শ নিয়ে আলোচনায় মুখর ছেঁউড়িয়া।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

গানে-আড্ডায়-আলোচনায় মুখর ছেঁউড়িয়া

আপডেট সময় ০৭:৪৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫