ঢাকা ০২:১৯ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী ফরিদপুরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান রামপালে সংসার খরচ যোগাতে মাথার চুল বিক্রি করলেন এক নারী ছাত্রদলের রাজনীতিতে বৃহৎ পরিসরে ভূমিকা রাখতে চান জিসান ভালোবাসি গাইবান্ধা’ সংগঠনের ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন রেলের টেন্ডারে শত কোটি টাকার কারসাজির অভিযোগের কেন্দ্রে ‘আফসার সিন্ডিকেট আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা কমিটি গঠন পদ্মা রেলে ১৩ হাজার কোটি টাকার অনিয়ম, কার পকেটে গেল এত টাকা? কাস্টমস কর্মকর্তা কাজী সুলতানা দম্পতির ‘সম্পদের পাহাড়’, উঠছে দুর্নীতির অভিযোগ

৫০ পেরোতেই আউট সাকিব, বিপাকে বাংলাদেশ

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। আগেরদিনের ৭ রানের সঙ্গে শনিবার ১৯ রান যোগ করতেই প্রথম দুই উইকেট হারায় টাইগাররা। জাকির হোসেনকে নিয়ে কিছুটা ধীরগতিতে ইনিংস মেরামতের চেষ্টা করেন অধিনায়ক সাকিব আল হাসান। কিন্তু দলীয় রান পঞ্চাশ পেরোতে সাজঘরে ফেরেন টাইগার দলপতিও। সাকিবের বিদায়ে এখন বেশ চাপের মুখে বাংলাদেশ।

আগের ইনিংসের মতোই এ ইনিংসেও বড় শট খেলতে গিয়ে আউট হয়েছেন সাকিব। জয়দেব উনাদকাটের স্লোয়ার বল সামনে এসে খেলতে গিয়ে এক্সট্রা কভারে ক্যাচ তুলে দেন টাইগার অধিনায়ক। ১৩ রান করে সাজঘরে ফেরেন সাকিব।

সাকিবের বিদায়ের পর উইকেটে এসেছেন মুশফিকুর রহিম। অভিজ্ঞ এ ব্যাটারকে সঙ্গ দেবেন ওপেনিংয়ে ব্যাট করতে নামা জাকির, ৩২ রান করে অপরাজিত আছেন তিনি। এই প্রতিবেধন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৬০ রান।

এর আগে দিনের শুরুতে ৫ রানে অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। কিছুক্ষণ বাদেই তার পথ ধরেন আগের ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রাহক মুমিনুল হক। মোহাম্মদ সিরাজের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৫ রানে ফিরেছেন টপ অর্ডার এই ব্যাটার।

সিরিজের শেষ টেস্টে টস জিতে প্রথম ইনিংসে ২২৭ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতে কিছুটা বিপর্যয়ে পড়েলেও ঋষভ পান্ত ও শ্রেয়াস আইয়ারের ব্যাটে শেষ পর্যন্ত ৩১৪ রানে থামে ভারত। ৮৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাট করছে বাংলাদেশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী

৫০ পেরোতেই আউট সাকিব, বিপাকে বাংলাদেশ

আপডেট সময় ১১:১৯:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২