ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ​ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ইউজিসির ৪ সদস্য ও সচিব এর সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার এর সৌজন্য সাক্ষাৎ ভালোবাসার সম্পর্কের পর বিয়ে, অনাগত সন্তানের বাবা কারাগারে-পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীকে ম্যানেজ করে আবারও মাঠে মিঠু সিন্ডিকেট! কাজী জেসিনের নিয়োগে আইনি জটিলতা, সংশোধন করবে সরকার মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪

বিএনপি মানুষের কল্যাণে রাজনীতি করে : মাহবুবুর রহমান

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মাহবুবুর রহমান বলেছেন, ‘বিএনপি মানবতার কল্যাণে কাজ করে। মানুষের কল্যাণে রাজনীতি করে। নেতা হিসেবে নয়, জনগণের কল্যাণে কাজ করাই আমার রাজনীতির লক্ষ্য।’

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের উজান লালপুর বাজারে তারেক রহমান ঘোষিত ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ ও এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। মাহবুবুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে। কৃষক তাদের ফসলের ন্যায্য মূল্য পায়নি, বেকারত্ব বেড়েছে, মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। এই পরিস্থিতি বদলাতে হলে জনগণকেই ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।’

তিনি আরো বলেন, ‘বিএনপি সব সময় মানুষের পাশে থেকেছে, ভবিষ্যতেও থাকবে। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে ন্যায়বিচার, গণতন্ত্র ও সমতা প্রতিষ্ঠিত হবে।’
বৈঠকে আরো উপস্থিত ছিলেন উপজেলার উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি সোহরাব হোসেন মাসুম, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জামালগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রহিম বাদশা ও ছাত্রদল নেতা আলী হোসেনসহ প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

বিএনপি মানুষের কল্যাণে রাজনীতি করে : মাহবুবুর রহমান

আপডেট সময় ০৫:৫৭:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫