ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ​ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ইউজিসির ৪ সদস্য ও সচিব এর সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার এর সৌজন্য সাক্ষাৎ ভালোবাসার সম্পর্কের পর বিয়ে, অনাগত সন্তানের বাবা কারাগারে-পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীকে ম্যানেজ করে আবারও মাঠে মিঠু সিন্ডিকেট! কাজী জেসিনের নিয়োগে আইনি জটিলতা, সংশোধন করবে সরকার মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪

দিল্লিতে রাজ্যসভার এমপিদের ফ্ল্যাটে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভারতের রাজধানী নয়াদিল্লির বিশম্ভর দাস মার্গে রাজ্যসভার এমপিদের জন্য বরাদ্দ ফ্ল্যাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার স্থানীয় সময় বিকেলের দিকে রাজধানীর বিশম্ভর দাস মার্গে অবস্থিত ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্টে এই আগুন সূত্রপাত হয়েছে। তবে এই ঘটনায় কোনও হতাহত হয়েছে কি না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর বিশম্ভর দাস মার্গে অবস্থিত রাজ্যসভার এমপিদের বাসভবনের ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই অ্যাপার্টমেন্ট থেকে ঘন কালো ধোঁয়া আকাশে উড়তে দেখা যায়। পরে দেশটির ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্ট বিশম্ভর দাস মার্গে রাজ্যসভার সদস্যদের জন্য নির্মিত একটি আবাসিক ভবন।

দিল্লির দমকল বিভাগ বলেছে, স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছয়টি ফায়ার ইঞ্জিন পাঠানো হয়। তবে কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ভবনের ফায়ার হাইড্রেন্ট কার্যকর ছিল না। এমনকি পানির ট্যাংক ও পাইপলাইনেও কোনও পানি ছিল না। ভবনের একজন বাসিন্দা এনডিটিভিকে বলেন, ‌‌‘‘আমরা আগুন দেখতে পেয়ে নেভানোর ব্যবস্থাগুলো পরীক্ষা করি। কিন্তু কোথাও পানি পাইনি। ফায়ার হাইড্রেন্ট কাজ করছিল না।’’

ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা যায়, আগুনে ভবনের নিচের দুই তলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

দিল্লিতে রাজ্যসভার এমপিদের ফ্ল্যাটে ভয়াবহ অগ্নিকাণ্ড

আপডেট সময় ০৫:২৫:৪০ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫