ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল না হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না: শিমুল বিশ্বাস মির্জাপুরে নবাগত ইউএনও হিসেবে জহিরুল আলমের যোগদান ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা ৫ মাদরাসায় শতভাগ ফেল করায় সিসিটিভিকে দায়ী করলেন অধ্যক্ষ কম্ব্যাট পাইলট হয়ে দেশ ও জাতির সেবা করতে চায় জুয়ারিয়া ১৮ আগস্ট থেকে কুমিল্লায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, ‘কাউকে ছাড় নয়’ ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা

বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চায় না: ফখরুল

ঠাকুরগাঁও সদরে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চায় না। আমরা চাই, এই নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসুক।

তিনি বলেন, সেনাবাহিনীও চায় নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার আসুক। দেশের প্রত্যেকটা মানুষ চায় নির্বাচিত সরকার। নির্বাচিত সরকার ছাড়া দেশ চলতে পারে না। তাই একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার কুমারপুকুর উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষক, কর্মচারী, সুধীসমাজ ও হাজিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল।

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আন্দোলন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘এত আন্দোলন, এত দাবি নিয়ে মানুষ রাস্তায় নেমেছে, সড়ক অবরোধ করছে—এই সরকার এত দাবি-দাওয়া পূরণ করবে কীভাবে? আগে দেশে নির্বাচিত সরকার আসুক, তারপর এসব দাবি তুলে ধরুন।’

তিনি আরও বলেন, ‘শিক্ষকদের দাবি-দাওয়া ন্যায়সঙ্গত। নির্বাচনে জয়ী হয়ে আমরা ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করা হবে। এর মাধ্যমে শিক্ষকদের সব সমস্যার সমাধান হবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা

বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চায় না: ফখরুল

আপডেট সময় ০৭:৫০:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫