১৫ অক্টোবর রোজ বুধবার সকাল ১১ টায় ঘটি কার সময় সারা দেশের ন্যায় রাজৈর উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে রাজৈর উপজেলা তেও নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয় ।
উক্ত র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুল হক । আরো উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা জনস্বাস্থ্য উপপ্রকৌশলী মোঃ মিলন ফকির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ খাইরুল আলম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা সাগর সাহা, রাজৈর মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মিরাজুল ইসলাম, রাজৈর প্রেসক্লাবের সভাপতি কাজী নজরুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন রাজৈর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল কবীর বাবুল, রাজৈর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের গার্লস গাইড এর শিক্ষার্থী বৃন্দ, রাজৈর মডেল প্রাথমিক বিদ্যালয় এর স্কাউট বৃন্দ, রেলি শেষে বিদ্যালয় এর ছাত্র-ছাত্রীদের হাত ধোয়া সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।
মাদারীপুর ব্যুরো চীফ 



















