ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল না হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না: শিমুল বিশ্বাস মির্জাপুরে নবাগত ইউএনও হিসেবে জহিরুল আলমের যোগদান ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা ৫ মাদরাসায় শতভাগ ফেল করায় সিসিটিভিকে দায়ী করলেন অধ্যক্ষ কম্ব্যাট পাইলট হয়ে দেশ ও জাতির সেবা করতে চায় জুয়ারিয়া ১৮ আগস্ট থেকে কুমিল্লায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, ‘কাউকে ছাড় নয়’ ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা

খুলনায় সেনাবাহিনীর রিক্রুট সমাপনী কুচকাওয়াজ, শপথ নিলেন ৬০৬ নবীন সৈনিক

খুলনার জাহানাবাদ সেনানিবাসে আর্মি সার্ভিস কোর সেন্টার অ্যান্ড স্কুলের রিক্রুট ব্যাচ-২০২৫ এর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ আজ বুধবার (১৫ অক্টোবর) সকালে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।

প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। শহীদ লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার প্যারেড গ্রাউন্ডে মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

নবীন সৈনিকদের উদ্দেশে তিনি বলেন, ‘দেশ মাতৃকার সেবায় উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত থাকতে হবে।’ তিনি যেকোনো জাতীয় প্রয়োজনে দায়িত্ব পালনে নিষ্ঠা ও আন্তরিকতার আহ্বান জানান।

এবারের কুচকাওয়াজে দেশের ইতিহাসে সর্বাধিক ৬০৬ জন রিক্রুট শপথ গ্রহণ করেন। প্যারেডে সেরা রিক্রুট নির্বাচিত হন মো. সাকিবুল ইসলাম।

দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে মো. সোলাইমান মৃধা ও মো. শামীম হোসেন। প্রধান অতিথি তাদের হাতে পুরস্কার তুলে দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা

খুলনায় সেনাবাহিনীর রিক্রুট সমাপনী কুচকাওয়াজ, শপথ নিলেন ৬০৬ নবীন সৈনিক

আপডেট সময় ০৪:০০:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫