ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল না হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না: শিমুল বিশ্বাস মির্জাপুরে নবাগত ইউএনও হিসেবে জহিরুল আলমের যোগদান ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা ৫ মাদরাসায় শতভাগ ফেল করায় সিসিটিভিকে দায়ী করলেন অধ্যক্ষ কম্ব্যাট পাইলট হয়ে দেশ ও জাতির সেবা করতে চায় জুয়ারিয়া ১৮ আগস্ট থেকে কুমিল্লায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, ‘কাউকে ছাড় নয়’ ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা

আগুন নেভাতে কত সময় লাগবে, জানে না ফায়ার সার্ভিস ‎

মিরপুর রূপনগরের শিয়ালবাড়িতে রাসায়নিকের গুদামের আগুন নেভাতে কত সময় লাগবে, তা জানা নেই বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান।

‎বুধবার (১৫ অক্টোবর) মিরপুর রূপনগরে দুর্ঘটনাকবলিত গুদামের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

‎কাজী নজমুজ্জামান বলেন, আমাদের অগ্নিনির্বাপণ কার্যক্রম চলমান রয়েছে। তবে কেমিক্যাল অপসারণ এবং সম্পূর্ণভাবে তা নির্বাপণ করতে দীর্ঘ সময় লাগবে। ঠিক কী পরিমাণ সময় লাগবে, তা এখনই বলা যাচ্ছে না।

‎‎তিনি আরও বলেন, গার্মেন্টসের আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়েছে। কিন্তু বিভিন্ন প্রকার মাল্টিপারপাস কেমিক্যালের আগুন নির্বাপণে সময় লাগবে। এসব কেমিক্যালের কারণে বিষাক্ত ক্লোরিন গ্যাস তৈরি হয়েছে, যা মানুষের শ্বাস-প্রশ্বাসের সমস্যা করছে। ঘনবসতির কারণে আমাদের কার্যক্রমের সমস্যা হচ্ছে, ফলে আমরা মাইকিং করে সবাইকে দূরে থাকতে বলছি।

মিরপুরে আগুন : ৭ লাশ শনাক্তের দাবি স্বজনদের
‎‎রাসায়নিকের গুদামে নিহত রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, গুদামের মূল গেট খোলা হয়েছে। ভেতরে প্রচুর ধোঁয়া রয়েছে, পুরোপুরি অগ্নিনির্বাপণ প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পর বলতে পারব আর কোনো মৃতদেহ রয়েছে কি না। তবে এ পর্যন্ত আমরা নিশ্চিত করতে পেরেছি, ভেতরে আর কোনো মৃতদেহ নেই।

‎‎অবৈধ রাসায়নিকের গুদাম উচ্ছেদে ফায়ার সার্ভিস কাজ করছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা

আগুন নেভাতে কত সময় লাগবে, জানে না ফায়ার সার্ভিস ‎

আপডেট সময় ০২:৪৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫