ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল না হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না: শিমুল বিশ্বাস মির্জাপুরে নবাগত ইউএনও হিসেবে জহিরুল আলমের যোগদান ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা ৫ মাদরাসায় শতভাগ ফেল করায় সিসিটিভিকে দায়ী করলেন অধ্যক্ষ কম্ব্যাট পাইলট হয়ে দেশ ও জাতির সেবা করতে চায় জুয়ারিয়া ১৮ আগস্ট থেকে কুমিল্লায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, ‘কাউকে ছাড় নয়’ ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিপুল ভারতীয় পণ্য জব্দ

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, কসবা এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং সীমান্তে এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে এক কোটি ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় উন্নতমানের শাড়ি এবং এক কোটি টাকার অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস, খাদ্যসামগ্রী ও আতশবাজি। জব্দ এসব পণ্য কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ৬০ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, ‘সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিপুল ভারতীয় পণ্য জব্দ

আপডেট সময় ০২:৩৯:২০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫