ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল না হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না: শিমুল বিশ্বাস মির্জাপুরে নবাগত ইউএনও হিসেবে জহিরুল আলমের যোগদান ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা ৫ মাদরাসায় শতভাগ ফেল করায় সিসিটিভিকে দায়ী করলেন অধ্যক্ষ কম্ব্যাট পাইলট হয়ে দেশ ও জাতির সেবা করতে চায় জুয়ারিয়া ১৮ আগস্ট থেকে কুমিল্লায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, ‘কাউকে ছাড় নয়’ ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা

আশুলিয়ায় গর্ভবতী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে শ্রমিকদের কর্মবিরতি

সাভার আশুলিয়ায় গর্ভবতী নারী শ্রমিক তাজমিনা খাতুনের মৃত্যুকে কেন্দ্র করে কানাডিয়ান মালিকানাধীন গিল্ডান গ্রুপের তিনটি কারখানায় বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানাগুলোর সামনে শিল্প পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে পলাশবাড়ীর গিল্ডান অ্যাক্টিভ ওয়্যার বিডি লিমিটেড কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ শুরু করেন। পরে জামগড়ার গিল্ডেন গার্মেন্টস লিমিটেড ও নয়ারহাটের এসডিএস ইন্টারন্যাশনাল কারখানার শ্রমিকরাও বিক্ষোভে যোগ দেন।

পরিস্থিতি শান্ত করতে কর্তৃপক্ষ তিনটি কারখানাতেই একদিনের সাধারণ ছুটি ঘোষণা করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত সোমবার (১৩ অক্টোবর) বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাজমিনা খাতুন (২৫)। তিনি নয়ারহাটের এসডিএস ইন্টারন্যাশনাল কারখানায় সুইং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

শ্রমিকদের অভিযোগ, গর্ভবতী অবস্থায় অসুস্থ হলে তাজমিনা ছুটি ও চিকিৎসা সহায়তা চাইলেও তাকে সহযোগিতা করেনি কর্তৃপক্ষ।
সহকর্মীরা চাঁদা তুলে চিকিৎসার ব্যবস্থা করতে চাইলে তাতেও বাধা দেয় কারখানা কর্তৃপক্ষ। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
শ্রমিকদের অভিযোগ, সম্প্রতি নিয়োগপ্রাপ্ত কিছু বিদেশি কর্মকর্তা শ্রমিকদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছেন। দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে আন্দোলন আরো বিস্তৃত করার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

শিল্প পুলিশ ১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আলোচনা চালিয়ে শ্রমিকদের শান্ত রাখা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা

আশুলিয়ায় গর্ভবতী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে শ্রমিকদের কর্মবিরতি

আপডেট সময় ০২:৩৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫