লক্ষ্মীপুর, বুধবার (১৫ অক্টোবর) ২০২৫: লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের বরাদ্দকৃত অর্থে চন্দ্রগঞ্জ উত্তর বাজারে কালভার্ট নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। স্থানীয় ব্যবসায়ী ও বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্যরা জানিয়েছেন- এই প্রকল্পটি সম্পন্ন হলে বাজার এলাকার যানবাহন চলাচল ও পানি নিষ্কাশন ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নয়ন ঘটবে।
এদিকে এলাকাবাসীর দাবি, কাজটি যেন রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে সঠিক মান বজায় রেখে সম্পন্ন হয়। এ বিষয়ে বাজার ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এনায়েত উল্যাহ বলেন, আমরা চাই কাজটি টেকসই হোক, যেন দীর্ঘদিন ধরে এলাকাবাসী এর সুফল ভোগ করতে পারে।
বাজার ব্যবস্থাপনা কমিটির তত্ত্বাবধানে বাজারের অধিকাংশ ড্রেন নির্মাণের কাজও চলমান রয়েছে।
নির্মাণ কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে আগামী এক সপ্তাহের জন্য চন্দ্রগঞ্জ উত্তর বাজারে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছেন কমিটির সদস্য সচিব মোহাম্মদ হাছান।
কাজ পর্যবেক্ষণে:
এনায়েত উল্যাহ- ভারপ্রাপ্ত সভাপতি, চন্দ্রগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটি
মোহাম্মদ হাছান- সদস্য সচিব, চন্দ্রগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটি
হুমায়ুন কবির নিজস্ব প্রতিবেদক, 



















